স্যামসাং গ্যালাক্সি এ ২০১৭ সিরিজের নতুন তিন স্মার্টফোন এলো

ইতিহাস সৃষ্টিকারী গ্যালাক্সি নোট ৭ এর ধকল কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দৃঢ় প্রত্যয়ী স্যামসাং। গ্যালাক্সি এ ২০১৭ মডেলের তিনটি স্মার্টফোন ঘোষণার মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তি জায়ান্ট নতুন বছরকে স্বাগত জানাল। উন্নততর পানিরোধী বৈশিষ্ট্য সমৃদ্ধ এই ফোনগুলোতে থাকছে ইউএসবি-সি টাইপ কানেক্টিভিটি। ফোন তিনটি হচ্ছে গ্যালাক্সি এ৭ (২০১৭), গ্যালাক্সি এ৫ (২০১৭) এবং গ্যালাক্সি এ৩ (২০১৭)। চলুন দেখে নিই ডিভাইসগুলোর বিস্তারিত স্পেসিফিকেশন।

গ্যালাক্সি এ৭ ২০১৭

  • ডিসপ্লেঃ ৫.৭ ইঞ্চি ফুল এইচডি সুপার অ্যামোলেড (৩৮৬ পিপিআই), গরিলা গ্লাস
  • অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ৬.০.১৬ মার্সম্যালো
  • ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা (এলইডি ফ্ল্যাশ), ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (সামনে ও পেছনে সমান মেগাপিক্সেল)
  • প্রসেসরঃ অক্টাকোর ১.৯ গিগাহার্টজ কর্টেক্স
  • মেমোরি ও স্টোরেজঃ ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড সাপোর্ট (২৫৬ জিবি পর্যন্ত)
  • কানেক্টিভিটিঃ ফোরজি, ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ, এনএফসি, ইউএসবি-সি, ডুয়াল সিম (ন্যানো), এফএম রেডিও প্রভৃতি
  • সেন্সরঃ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এক্সেলেরোমিটার, প্রক্সিমিটি, কম্পাস, আরজিবি লাইট ও ব্যারোমিটার
  • ব্যাটারিঃ ৩৬০০ এমএএইচ, ফাস্ট চার্জিং

গ্যালাক্সি এ৫ ২০১৭

  • ডিসপ্লেঃ ৫.২ ইঞ্চি ফুল এইচডি সুপার অ্যামোলেড (৪২৪ পিপিআই), গরিলা গ্লাস
  • অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ৬.০.১৬ মার্সম্যালো
  • ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা (এলইডি ফ্ল্যাশ), ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (সামনে ও পেছনে সমান মেগাপিক্সেল)
  • প্রসেসরঃ অক্টাকোর ১.৯ গিগাহার্টজ কর্টেক্স
  • মেমোরি ও স্টোরেজঃ ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড সাপোর্ট (২৫৬ জিবি পর্যন্ত)
  • কানেক্টিভিটিঃ ফোরজি, ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ, এনএফসি, ইউএসবি-সি, ডুয়াল সিম (ন্যানো), এফএম রেডিও প্রভৃতি
  • সেন্সরঃ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এক্সেলেরোমিটার, প্রক্সিমিটি, কম্পাস, আরজিবি লাইট ও ব্যারোমিটার
  • ব্যাটারিঃ ৩০০০ এমএএইচ, ফাস্ট চার্জিং

গ্যালাক্সি এ৩ ২০১৭

  • ডিসপ্লেঃ ৪.৭ ইঞ্চি এইচডি সুপার অ্যামোলেড (৩১২ পিপিআই), গরিলা গ্লাস
  • অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ৬.০.১৬ মার্সম্যালো
  • ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা (এলইডি ফ্ল্যাশ), ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • প্রসেসরঃ অক্টাকোর ১.৬ গিগাহার্টজ কর্টেক্স
  • মেমোরি ও স্টোরেজঃ ২ জিবি র‍্যাম, ১৬ জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড সাপোর্ট (২৫৬ জিবি পর্যন্ত)
  • কানেক্টিভিটিঃ ফোরজি, ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ, এনএফসি, ইউএসবি-সি, ডুয়াল সিম (ন্যানো), এফএম রেডিও প্রভৃতি
  • সেন্সরঃ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এক্সেলেরোমিটার, প্রক্সিমিটি, কম্পাস, আরজিবি লাইট ও ব্যারোমিটার
  • ব্যাটারিঃ ২৩৫০ এমএএইচ

ফোনগুলোর দাম এখনও জানায়নি স্যামসাং। তবে এগুলো মধ্যম দামের হবে। চলতি মাসে রাশিয়া থেকে যাত্রা শুরু করবে ডিভাইসগুলো। এরপর অন্যান্য দেশের বাজারে আসবে নতুন এই তিনটি গ্যালাক্সি এ সিরিজের স্মার্টফোন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading