আইফোন ৭ প্লাসে তিনটি ক্যামেরা ও ৩জিবি র‍্যাম?

জানুয়ারির দিকে একটি গুঞ্জন শোনা যাচ্ছিল যে, আইফোন ৭ এর পেছনে পাশাপাশি দুটি লেন্স বিশিষ্ট ক্যামেরা থাকবে। এখন এই গুঞ্জনটির আরেকটু সম্পাদিত সংস্করণ শোনা যাচ্ছে। সর্বশেষ তথ্যানুযায়ী, আইফোন ৭ প্লাস মডেলে, অর্থাৎ ৫.৫ ইঞ্চি স্ক্রিনের আইফোন ৭ এ ব্যাক ক্যামেরায় পাশাপাশি দুটি লেন্স থাকবে। সুতরাং ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা মিলিয়ে মোট তিনটি ক্যামেরা থাকছে আইফোন সেভেন প্লাসে, এমনটিই গুঞ্জন শোনা যাচ্ছে।

ধারণা করা হচ্ছে, অ্যাপল আইফোন ৭ প্লাসে ৩ জিবি র‍্যাম দেয়া হবে যাতে ইমেজ প্রসেসিং ঠিকভাবে সম্পন্ন হতে পারে। এরকম আরও কিছু গুজব আছে যে হয়তো আইফোন ৭ এ হেডফোন জ্যাক থাকবেনা, নতুন স্মার্ট কানেক্টর আসতে পারে, প্রভৃতি।

এছাড়া উপরের ‘ফাঁস হওয়া’ ছবিতে আরও দেখা যাচ্ছে, আইফোনের এন্টেনার ডিজাইনও পরিবর্তিত হয়েছে। আর কিছু ব্যাপারতো আইফোন এর ব্যপারে স্বাভাবিক ভাবেই অনুমান করা যায় যেমন, এর সক্ষমতা বাড়বে, দ্রুততর হবে, ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে ইত্যাদি।

আর সম্প্রতি অ্যাপল সিইও টিম কুক বলেছেন আইফোন ৭ এ এমন কিছু ফিচার থাকবে যে লোকজন এটা কিনতে বাধ্য হবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading