ফেসবুকে এলো রঙিন স্ট্যাটাস দেয়ার সুবিধা!

ফেসবুকে স্ট্যাটাস বা পোস্ট লেখার সময় একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন, এখানে লেখার রঙ বা ফরম্যাটিং পরিবর্তন করা যায়না। যাই লিখেন বা পেস্ট করেন না কেন, ফেসবুকের টেক্সট এডিটিং বক্সে এলে সবই কালো রংয়ের প্লেইন টেক্সট হয়ে যায়। এতে বাইরের কোনো হাইপারলিংক যোগ করা যায়না, কিংবা নিজের ইচ্ছেমত টেক্সট কালার বা ফন্ট সাইজ পরিবর্তন করাও যায়না। সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাস লেখার বক্সে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে যার মাধ্যমে আপনি রঙিন স্ট্যাটাস পোস্ট করতে পারবেন।

 

কীভাবে ফেসবুকে রঙিন স্ট্যাটাস পোস্ট করবেন?

কালার স্ট্যাটাস পোস্ট করার জন্য মোবাইলে ফেসবুক অ্যাপ ওপেন করুন। স্ট্যাটাস লেখার বক্সে লেখা শুরু করুন। বক্সের নিচের দিকে অনেকগুলো রঙের ছোট ছোট বৃত্ত দেখা যাবে। সেখান থেকে যে রঙের বৃত্ত বাছাই/টাচ করবেন, আপনার স্ট্যাটাসটি সেই রঙের ব্যাকগ্রাউন্ডের ক্যানভাসে দেখা যাবে।

এই সুবিধাটি এই মুহূর্তে ফেসবুকের মোবাইল অ্যাপে পাওয়া যাচ্ছে। ওয়েব ভার্সনে এখনো পাওয়া যায়নি। আমি ফেসবুকের এন্ড্রয়েড অ্যাপে ফিচারটি ব্যবহার করতে পেরেছি। অন্য প্ল্যাটফর্ম যেমন আইওএস বা উইন্ডোজ ফোনে সুবিধাটি এসেছে কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত না।

রঙিন স্ট্যাটাস পোস্ট করার পর আপনার লেখাটি একটি রঙিন ব্যাকগ্রাউন্ডের মধ্যে সাদা অক্ষরে প্রদর্শিত হবে। এগুলো কোনো ফটো হিসেবে নয়, বরং টেক্সট হিসেবেই দেখা যাবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,334 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2298

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading