ভিভো Y22s এলো 6GB র‍্যাম ও 50MP ক্যামেরা নিয়ে

১৫ হাজার টাকার উপরের মোবাইলগুলো নিয়ে বাংলাদেশের স্মার্টফোন বাজার বেশ গরম থাকে সবসময়। এবার বাংলাদেশের বাজারে চলে এলো ভিভোর নতুন মিড-রেঞ্জ বাজেটের ফোন, ভিভো ওয়াই২২এস। এই পোস্টে জানবেন ভিভোর এই নতুন ফোন কি অফার করছে বাজেটের মধ্যে।

ডিজাইন ও ডিসপ্লে

ভিভো ওয়াই২২এস ডিভাইসটির ডিজাইন ভালো লাগার মত। ফোনের ব্যাকে সুন্দরভাবে রয়েছে ক্যামেরা কাটআউট, যাতে ফোনের ক্যামেরা স্থান পেয়েছে। অন্যদিকে ফোনের ফ্রন্টে নচ ডিসপ্লে রয়েছে যা কারো কারো ভালো লাগবে, আবার অনেকের ভালো না লাগতেও পারে। ভিভো ওয়াই২২এস ফোনটিতে ৬.৫৫ইঞ্চি এইচডি+ আইপিএস এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে।

এই দামে এই ডিসপ্লে কাগজে কলমে হতাশ করবে অনেক গ্রাহককে। ওজনে ১৯২গ্রামের ফোনটির ডিসপ্লেতে বলতে গেলে অনেক কমতি রয়েছে। এই দামে যেখানে অন্যান্য ব্র‍্যান্ড হাই রিফ্রেশ রেটের এমোলেড ডিসপ্লে অফার করছে, সেখানে ভিভোর অফারিং কিছুটা হলেও নড়বড়ে বলা চলে।

ক্যামেরা

যেহেতু ভিভো ফোনের মূল আকর্ষণ এর ক্যামেরা, তাই এবার কথা বলি চলুন এর ক্যামেরা নিয়ে। ভিভো ওয়াই২২এস ফোনটিতে ৫০মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটাপ রয়েছে। এখানে ৫০মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এর পাশাপাশি একটি ২মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ভালো আলো পেলে অবশ্যই এই ক্যামেরা বেশ ভালো ছবি তুলবে সেটাই স্বাভাবিক।

তবে অন্য সকল বাজেট ফোনের মত এখানেও দুর্বল পারফরম্যান্স দেখতে পাবেন লো লাইট কন্ডিশনে। ভিডিও রেকর্ড করা যাবে ১০৮০পি ৩০এফপিএস পর্যন্ত। ফোনের ফ্রন্টে পেয়ে যাবেন ৮মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা। ভিভোর অন্য সকল ফোনের সেল্ফি ক্যামেরার মত এই ফোনের ক্যামেরাও সোশ্যাল মিডিয়া রেডি ছবি তুলে যা ভালো লাগবে কিনা তা সম্পূর্ণ একজন ব্যক্তির নিজস্ব পছন্দের উপর নির্ভর করে।

ভিভো Y22s এলো 6GB র‍্যাম ও 50MP ক্যামেরা নিয়ে

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

পারফরম্যান্স

ভিভো ওয়াই২২এস ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ অক্টা-কোর প্রসেসর রয়েছে। এই ৪জি প্রসেসরের সাথে র‍্যাম রয়েছে ৬জিবি ও স্টোরেজ পেয়ে যাবেন ১২৮জিবি। এছাড়া ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট ব্যবহার করে স্টোরেজ বাড়িয়ে নেওয়ার সু্যোগও রয়েছে। তবে ফোনে থাকা স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর থেকে আহামরি কোনো পারফরম্যান্স আশা করাটা ঠিক হবেনা। এই ফোনে অবশ্যই টুকটাক ছোট বা বড় মাপের যেকোনো গেম খেলা যাবে, তবে কোনো ভারি গেমগুলো হাই সেটিংসে খেলা যাবেনা এই ফোনে।

অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ১২ অপারেটিং সিস্টেম দ্বারা চলবে ভিভো ওয়াই২২এস। ভিভোর অপারেটিং সিস্টেম বেশ ক্লিন হওয়ায় ব্যবহারে বেশ স্মুথ অভিজ্ঞতা পাওয়া যাবে। এছাড়া এই ইউজার ইন্টারফেসে অনেক ধরনের মজার ফিচার পেয়ে যাবেন যা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে অসাধারণ করবে।

ভিভো ওয়াই২২এস ফোনটিতে ৫০০০ মিলিএম্প এর ব্যাটারি রয়েছে। ফোনের বক্সে থাকা ১৮ওয়াট এর চার্জার দ্বারা ফোনটিকে অল্প সময়ের মধ্যে ফুল চার্জ করা যাবে। আবার লম্বা সময় ধরে ফোনটি থেকে ব্যাটারি ব্যাকাপ পেয়ে যাবেন যেকোনো ধরনের স্মার্টফোন ব্যবহারকারী।

👉 ভিভো মোবাইলের দাম

দাম

ভিভো ওয়াই২২এস ফোনটি শুধুমাত্র ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে দেশের বাজারে পাওয়া যাবে। বাংলাদেশে ভিভো ওয়াই২২এস এর দাম ২১,৯৯৯টাকা। এই দামে অন্য ব্র‍্যান্ডের এমনকি ভিভোর এর চেয়ে ভালো ফিচারের ফোন বাজারে পেয়ে যাবেন। মুদ্রাস্ফীতির কারণে স্মার্টফোন বাজারের যে অবস্থা তা বিবেচনা করলেও এই ফোন তেমন একটা আহামরি সুবিধা প্রদান করছেনা।

আপনি কি এই ফোনটি কিনতে আগ্রহী? কমেন্টে জানান!

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading