রেডমি এ১ সিরিজ এলো কম দামে বেশি সুবিধা নিয়ে

রেডমি এ১ সিরিজ চলে এলো বাংলাদেশে। রেডমি এ১+ ও রেডমি এ১ ডিভাইস দুইটি থাকছে এই নতুন লাইন-আপে৷ এই পোস্টে বিস্তারিত জানবো এই দুইটি ফোন সম্পর্কে।

বাজেট ফোন, রেডমি এ১ ও রেডমি এ১+ এ রয়েছে প্রায় একই ধরনের ডিজাইন। এর মধ্যে আবার রেডমি এ১+ এ রয়েছে ব্যাক মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর। এছাড়া দুইটি ফোনেই ওয়াটারড্রপ নচ, একাধিক কালার অপশন ও ডুয়াল ক্যামেরা সেটাপ রয়েছে। ফিচারের দিক দিয়ে এই ফোন দুইটি প্রায় একই ধরনের। আবার কম দামে ফোন দুইটির পলিকার্বনেট ব্যাক দেখতেও বেশ আকর্ষণীয় লাগে।

রেডমি এ১ ও রেডমি এ১+ দুইটি ডিভাইসেই ৬.৫২ইঞ্চি এইচডি+ ডিসপ্লে রয়েছে, যা এই দাম বিবেচনায় চলনসই বলা চলে। দুইটি ফোনেই অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন ব্যবহার করা হয়েছে। এছাড়া দুইটি ফোনেই পেয়ে যাবেন ৫০০০মিলিএম্প এর ব্যাটারির সাথে ১০ওয়াট চার্জার।

রেডমি এ১ ও রেডমি এ১+ দুইটি ফোনেই প্রসেসর হিসেবে মিডিয়াটেক হেলিও এ২২ চিপসেট ব্যবহার করা হয়েছে। ২জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ থাকছে রেডমি এ১ ফোনটিতে, ৩জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ থাকছে রেডমি এ১+ ফোনটিতে। এছাড়া দুইটি ফোনেই ৪জি, ওয়াইফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস, গ্লোনাস, ইত্যাদি ফিচার রয়েছে।

রেডমি এ১ ফোনটিতে ডুয়াল ক্যামেরা রয়েছে, ৮মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ এর পাশাপাশি ডেপথ সেন্সর রয়েছে। এছাড়া ফোনের ফ্রন্টে ৫মেগাপিক্সেল সেল্ফি শুটার রয়েছে। রেডমি এ১+ ফোনটিতেও একই ধরনের ক্যামেরা সেটাপ রয়েছে।

রেডমি এ১ সিরিজ এলো কম দামে বেশি সুবিধা নিয়ে

৩জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ এর রেডমি এ১+ পাওয়া যাবে ১১,৯৯৯টাকায়। অন্যদিকে রেডমি এ১ ২জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজে দারাজ ১১.১১ ক্যাম্পেইনে পাওয়া যাবে, যার দাম সম্পর্কে এখনো জানানো হয়নি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading