জুমলা ওয়ার্ল্ড কনফারেন্সে ম্যাকবুক এয়ার জেতার অফার দিচ্ছে জুমশেপার

jwc 15 b

চলতি বছর নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুমলা ওয়ার্ল্ড কনফারেন্স ২০১৫ (JWC15)। ওয়েবসাইট কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) জুমলা ডেভলপমেন্টে নেতৃত্বদানকারী সংস্থা ওএসএম (ওপেন সোর্স ম্যাটারস) এর আয়োজনে ভারতের ব্যাঙ্গালোরে ৬ থেকে ৮ নভেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। জুমলা ওয়ার্ল্ড কনফারেন্স ২০১৫’তে বাংলাদেশ থেকে ডেভলপার প্রতিষ্ঠান হিসেবে পৃষ্ঠপোষকতা করছে জুমশেপার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জুমলা ডেভেলপার (ব্যক্তি ও প্রতিষ্ঠান) কম্যুনিটির সদস্যরা ঐ কনফারেন্সে যোগ দেবেন।

সারা বিশ্বে জুমলা ভিত্তিক ওয়েবসাইটের জন্য প্রথম সারির টেমপ্লেট নির্মাতাসমূহের মধ্যে জুমশেপার অন্যতম। কাওসার আহমেদ কর্তৃক প্রতিষ্ঠিত এই কোম্পানি জুমলা ওয়ার্ল্ড কনফারেন্সে ‘সোশ্যাল ইভেন্ট’ স্পন্সর করছে।

JWC15’তে অংশগ্রহণকারীদের জন্য থাকছে জুমশেপার টেমপ্লেট ক্লাবের ‘পারসোনাল প্ল্যান’ একদম ফ্রি, যার অর্থমূল্য ৫৯ ডলার।

সবেচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে, ইভেন্ট চলাকালে জুমশেপারের কনটেস্টে অংশ নিয়ে পার্টিসিপেন্টরা দুটি ট্যাবলেট কম্পিউটার ও একটি ব্র্যান্ড নিউ ১৩-ইঞ্চি অ্যাপল ম্যাকবুক এয়ার জেতার সুযোগ পাবেন। JWC15’তে যোগ দেয়া যে কেউ এই কনটেস্টে অংশগ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ থেকে জুমশেপার টিমের ৪ জন যোগ দেবেন JWC15 ইভেন্টে। তারা হলেন, জুমশেপার সিইও কাওসার আহমেদ, সিটিও মাজহারুল ইসলাম নাঈম, ডিজাইন হেড রিসাত রাজিন এবং সিনিয়র ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার রিফাত ওয়াহিদ আলিফ।

এছাড়া বাংলাদেশি আরেকটি টেমপ্লেট ডেভেলপার কোম্পানি থিমএক্সপার্ট থেকে JWC15 কনফারেন্সে যোগ দিতে যাচ্ছেন প্রতিষ্ঠানটির সিইও পারভেজ আক্তার ও ডেভেলপার আবু হোরায়রা।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,326 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading