সকল ফেসবুক পেজে এলো অ্যানিমেটেড GIF সাপোর্ট?

চলতি বছর মে মাসে অ্যানিমেটেড জিআইএফ ( GIF ) ইমেজ সাপোর্ট চালু করেছিল ফেসবুক। অনেক ব্যবহারকারীই তখন থেকে তাদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে জিআইএফ অ্যানিমেশন পোস্ট করতে পারছিলেন। কিন্তু ফ্যানপেজের ক্ষেত্রে ফিচারটি খুব সীমিত কিছু সংখ্যক পেজের জন্যই উপলভ্য ছিল। এখন সকল পেজের জন্যই ফিচারটি চালু করেছে ফেসবুক, দৃশ্যত এমনটিই মনে হচ্ছে বলে জানিয়েছে দ্যা নেক্সট ওয়েব।

আপনি যদি কোনো ফেসবুক পেজের অ্যাডমিন হয়ে থাকেন, তাহলে যেকোনো GIF অ্যানিমেশনের লিংক ফেসবুকে স্ট্যাটাস আকারে পোস্ট করলে দেখবেন সেখানে অ্যানিমেশনটি চলছে। অবশ্য মোবাইলের ক্ষেত্রে কিছু কিছু ব্রাউজারে অ্যানিমেশন নাও চলতে পারে।

তবে মনে রাখবেন, কোনো জিআইএফ ফাইল সরাসরি ফেসবুকে আপলোড করে দিলে সেটি প্লে হবেনা। ফেসবুকে অ্যানিমেটেড জিআইএফ চালাতে হলে অন্য কোনো সাইটে আপলোডকৃত জিআইএফ ফাইলের লিংক সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটিতে পোস্ট করতে হবে।

 

Image source: Giphy

 

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,324 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading