উইন্ডোজ ১০ এর জন্য নতুন ফিচার প্রকাশ করল মাইক্রোসফট

tab-preview-1024x351

মাইক্রোসফট উইন্ডোজ ১০ এর নতুন ইনসাইডার প্রিভিউ (বিল্ড ১০৫৬৫) ঘোষণা করেছে যাতে বেশ কিছু নতুন ফিচার থাকছে।

নতুন এ ভার্সনে স্কাইপকে উইন্ডোজে আরও বেশি ইন্টিগ্রেট করা হয়েছে। এখন আপনি নোটিফিকেশন পপ-আপ থেকেই ম্যাসেজ এর উত্তর দিতে পারবেন।

উইন্ডোজ ১০ এর ওয়েব ব্রাউজার মাইক্রোসফট এজেও বেশ কিছু পরিবর্তন এসেছে। আপনি এখন চাইলে আপনার ফেভারটিস এবং রিডিং লিস্ট সিঙ্ক্রনাইজ করতে পারবেন। ট্যাবের ওপর মাউস নিলে সেই ট্যাবে ওপেন থাকা সাইটের প্রিভিউ দেখা যাবে।

করটানা এখন আপনার হাতে লেখা নোট বুঝতে সক্ষম। 

start-context-menus  

ইউজার ইন্টারফেস আরও সুন্দর করা হয়েছে, বেশ কিছু নতুন আইকন, উন্নত কনটেক্সট মেন্যু আসছে যা মাউস এবং টাচ উভয় ব্যবহারকারীর জন্য সুবিধাজনক।

regedit-icon

যাদের উইন্ডোজ ১০ এর অ্যাক্টিভেশন নিয়ে সমস্যা আছে তারা এখন তাদের উইন্ডোজ ৭ অথবা উইন্ডোজ ৮ এর প্রোডাক্ট-কি ব্যবহার করে অ্যাক্টিভেট করতে পারবেন।

উইন্ডোজ ১০ এর এ ভার্সনটি আসলে একটি ইনসাইডার বিল্ড বা সোজাভাবে বলতে গেলে বেটা ভার্সন। তাই যে কেউ এটি ব্যবহার করে ইনসাইডার একাউন্টে সাইনইন করে মাইক্রোসফটে ফিডব্যাক পাঠাতে পারবেন। যেহেতু মাইক্রোসফট আগেই বলেছে যে উইন্ডোজ ১০ এর পর আর কোনো উইন্ডোজ ভার্সন আসবে না, তাই তারা প্রতিনিয়ত এরকম আপডেটের মাধ্যমে উইন্ডোজকে আরও উন্নত করে তুলবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading