ভিজে যাওয়া ফোন রক্ষা করতে ভ্যাক্যুয়াম চেম্বার

lumia banglatech24

সাধারাণত ফোন পানিতে পড়ে গেলে প্রাথমিকভাবে আমরা এর আর্দ্রতা কমানোর জন্য ব্যাটারি ও কভার যথাসম্ভব আলাদা করে রোদ বা তাপের কাছাকাছি রাখি যাতে পানিটা বাষ্প হয়ে উড়ে যায়। এটা বেশ পুরাতন তবে কার্যকর একটা পদ্ধতি।

কিন্তু টেক ড্রাই নামক এক আমেরিকান কোম্পানি তাদের এক বিশেষ যন্ত্রের মাধ্যমে এ কাজটি আরও সূক্ষ্মভাবে করবে। এতে খরচ হবে ৭০ ডলার। যন্ত্রটি মূলত ভ্যাক্যুয়াম চেম্বার ব্যবহার করে এ কাজটি করবে।

অবস্থা যদি এমন হয় যে পানি এতটাই প্রবেশ করেছে যার ফলে আপনার ফোনটি এ যন্ত্র দিয়ে পানি মুক্ত করার পরও কাজ করছে না অর্থাৎ পানি মুক্ত করার আগেই ফোনটি নষ্ট হয়ে গিয়েছে তবে এর জন্য তারা কোন চার্জ রাখবে না। কেবলমাত্র সেবা দেয়ার পর সঠিকভাবে ফোন চালু হলেই আপনি ৭০ ডলার দিতে বাধ্য থাকবেন।

টেক ড্রাই ৩০ মিনিটে শতকরা ৮০ ভাগ ভিজে যাওয়া ফোন শুকাতে পারে যদি ব্যবহারকারী ৪৮ ঘণ্টার মধ্যে এদের কাছে ফোন নিয়ে আসতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,333 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

বাংলাটেক টোয়েন্টিফোর ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক।
বিবিএ (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং), এমবিএ (ফিন্যান্স);
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Articles: 2297

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading