মাইক্রোসফট উইন্ডোজ লোগো ডিজাইন করল অ্যাপল !?!

apple designed windows logo

আপনি যদি অ্যাপলের বর্তমান অফিসিয়াল সাপোর্ট পেজ নিয়ে হালকা একটু গবেষণা করেন তাহলে কিছুটা বিস্মিত হবেন বৈকি। অ্যাপলের আইওএস, ওএসএক্স ও আইক্লাউডের অফিসিয়াল লোগোর সাথে একসঙ্গে সম্প্রতি একটি নতুন লোগো প্রকাশ করেছে কোম্পানিটি। এটি হচ্ছে  মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের লোগো। আরও ভালভাবে বলতে গেলে, লোগোটি মাইক্রোসফটের অফিশিয়াল উইন্ডোজ লোগো নয় কিন্তু দেখতে আক্ষরিক অর্থেই অবিকল জানালার মত!

আইক্লাউড ক্যালেন্ডারের সাপোর্ট সম্পর্কিত একটি পেইজে মাইক্রোসফট উইন্ডোজের লোগো নিজেদের মত ডিজাইন করে বসিয়ে দিয়েছে আইফোন নির্মাতা।

এটা কিছুটা বিস্ময়কর বটে। উইন্ডোজের অফিশিয়াল লোগো থাকতে অ্যাপল কেনো আবার নিজেদের মত একটা লোগো বানাতে গেলো? কেউ কেউ মনে করছেন, অ্যাপল আসলে উইন্ডোজকে যথাসম্ভব এড়িয়ে যেতে চেয়েছে। ফলে, সাপোর্ট পেজে উইন্ডোজ সংশ্লিষ্ট টপিক যোগ করতে গিয়ে উইন্ডোজের আসল লোগো না বসিয়ে বরং নিজেরা কিছু একটা বানিয়ে পোস্ট করে দিয়েছে।

অবশ্য, অ্যাপলের ম্যাক কম্পিউটার নেটওয়ার্কে উইন্ডোজ পিসি’কে আরও সেকেলে একটা আইকন দিয়ে চিহ্নিত করে।

generic0pc.0

তাও ভালো, অন্তত এটার চেয়ে অ্যাপলের এবারকার উইন্ডোজ লোগোটা উত্তম! কী বলেন?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading