ফেসবুকে আসছে ভিডিও প্রোফাইল পিকচার

01-video_gifs_final_opt3_large-2

ফেসবুক পরীক্ষামূলকভাবে ভিডিও প্রোফাইল পিকচার চালু করেছে। এটি প্রোফাইল পিকচারের স্থানে একটি লুপিং ভিডিও রাখবে। ব্যবহারকারীরা ছোট একটি ভিডিও রেকর্ড করে এতে রাখতে পারবেন।

প্রথমে এটি নির্দিষ্ট কিছু আইওএস ব্যবহারকারীদের জন্য উপলভ্য হচ্ছে। যারা ক্যালিফোর্নিয়া এবং যুক্তরাজ্যে আছেন তাদের জন্য এই সুবিধাটি চালু হচ্ছে।

এছাড়া স্থির প্রোফাইল ইমেজের জন্য আসছে সাময়িক প্রোফাইল পিকচার সেট করার ফিচার। ধরুন আপনি ছুটিতে আছেন, তখন আপনি আপনার ভ্যাকেশন মুডের একটি ফটো দিয়ে রাখলেন যাতে করে আপনার বন্ধুরা বুঝতে পারবে যে আপনি ছুটিতে আছেন এবং বেশ কিছু সময়ের জন্য সোশ্যাল মিডিয়ায় অনুপস্থিত থাকবেন।

নতুন এ ব্যবস্থায় আপনি প্রোফাইল ইমেজের ঠিক নিচে আপনার পেশা এবং পরিচয় সংক্রান্ত তথ্যও যোগ করতে পারবেন। আর এখন আপনার প্রোফাইল পিকচার থাকবে মাঝখানে।

এখন পর্যন্ত পরীক্ষামূলক এ ফিচারগুলো ফেসবুক শীঘ্রই সবার একাউন্টে নিয়ে আসবে বলে জানিয়েছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,333 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

বাংলাটেক টোয়েন্টিফোর ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক।
বিবিএ (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং), এমবিএ (ফিন্যান্স);
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Articles: 2297

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading