ফেসবুক কমেন্টে চালু হল স্টিকার যোগ করার সুবিধা

ফেসবুক মেসেঞ্জারে চ্যাটিংয়ের সময় যেসব স্টিকার আদানপ্রদান করা যেত সেগুলো এখন থেকে কমেন্টেও ব্যবহার করা যাবে। ১৩ অক্টোবর থেকে সামাজিক যোগাযোগমূলক সাইট ফেসবুক বিশ্বব্যাপী এই সুবিধা চালু করেছে।

Stickers-in-Comments

এর ফলে এখন থেকে ফেসবুকের টাইমলাইন পোস্ট, গ্রুপ পোস্ট এবং ইভেন্ট পোস্টেও স্টিকারের মাধ্যমে মন্তব্য করা যাবে। মোবাইল ও ডেস্কটপ উভয় ভার্সনেই স্টিকার কমেন্টিং ফিচার পাওয়া যাবে। আমাদের ব্লগের নিয়মিত ভিজিটর হয়ে থাকলে হয়ত জানেন, আগস্টে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করেছিল সাইটটি।

অনেক দিন আগেই কমেন্টে ছবি আপলোড করার সুবিধা চালু করেছে ফেসবুক। এবার স্টিকার যোগ করার ফলে মন্তব্যগুলো আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা যায়।

তবে এখন পর্যন্ত অ্যানিমেটেড জিআইএফ (GIF) সাপোর্ট চালু করেনি ফেসবুক। তবে ইতোমধ্যেই টুইটার ও গুগল প্লাসে অ্যানিমেটেড জিআইএফ সাপোর্ট চলে এসেছে।

আপনি কি ফেসবুকের নতুন এই ফিচার পেয়েছেন? কেমন লাগছে স্টিকার কমেন্ট?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,334 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2298

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading