উইন্ডোজ ১০ ঘোষণা করল মাইক্রোসফট!

অবশেষে দীর্ঘ প্রতীক্ষা ও অনেকদিনের জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে নতুন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ঘোষণা করল মাইক্রোসফট। ৩০ সেপ্টেম্বর এক বিশেষ প্রেস ইভেন্টে ‘উইন্ডোজ ১০’ উন্মোচন করেছে সফটওয়্যার জায়ান্ট। যদিও বছরখানেক আগে থেকেই বিভিন্ন ফাঁস হওয়া তথ্যে ‘উইন্ডোজ ৯’ নামটি শোনা যাচ্ছিল, তবে শেষ পর্যন্ত সবাইকে অবাক করে দিয়ে ‘উইন্ডোজ টেন’ প্রকাশ করল কোম্পানিটি।

এক লাফে উইন্ডোজ ১০!

সুতরাং উইন্ডোজ ৮ এর পর ‘৯’ সংস্করণ না এনে সরাসরি উইন্ডোজ ১০ লঞ্চ করছে মাইক্রোসফট। এর কোডনেম ছিল ‘থ্রেশোল্ড’।

মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট টেরি মেয়ারসন উক্ত ইভেন্টে বলেন, বিশ্বের ১.৫ বিলিয়ন লোক এখন উইন্ডোজ ব্যবহার করছেন। ওএস’টি এখন এমন এক পর্যায়ে রয়েছে, যে একে উইন্ডোজ ৯ না বলে উইন্ডোজ ১০ বলাটাই অধিকতর যুক্তিযুক্ত হবে।

একটি উইন্ডোজ, একটি অ্যাপ স্টোর…

উইন্ডোজ ১০ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এই অপারেটিং সিস্টেম সকল ডিভাইসে চলবে। অর্থাৎ, এটি আপনার কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন এবং অন্যান্য স্মার্ট গেজেটে চলার উপযোগী হবে। মাইক্রোসফট বলেছে, তারা একটিমাত্র ওএস উপহার দেবে যার একটি একক অ্যাপ স্টোর থাকবে।

Windows-10

মেয়ারসন বলেন, উইন্ডোজ ১০ আপনার সঠিক ডিভাইসের জন্য সঠিক সময়ে সঠিক অভিজ্ঞতা সরবরাহ করবে।

থাকছে নতুন কিছু!

উইন্ডোজ ১০ এ উইন্ডোজ ৭ স্টাইলের স্টার্ট মেন্যু ফিরে আসছে। তবে এতে পাশাপাশি লাইভ টাইলসও থাকবে। এসব টাইল আপনি ইচ্ছেমত রিসাইজ করতে পারবেন। ব্রাউজার ছাড়াই সরাসরি উইন্ডোজ স্টার্ট মেন্যু থেকে ওয়েব সার্স করার সুবিধা দেবে উইন্ডোজ ১০।

নতুন এই অপারেটিং সিস্টেম সচরাচর ব্যবহৃত উইন্ডোজ সফটওয়্যার ও আধুনিক (মেট্রো স্টাইল/ইউনিভার্সাল) উইন্ডোজ অ্যাপ পাশাপাশি চালাতে পারবে। উইন্ডোজ ১০ এর টাচ মুডে উইন্ডোজ ৮ স্টাইলের টাইলস ভিত্তিক স্টার্ট মেন্যু পাওয়া যাবে। এতে আরও থাকবে নোটিফিকেশন সেন্টার, করটানা ইন্টিগ্রেশন, ভার্চুয়াল ডেস্কটপ প্রভৃতি।

২০১৫ সালের কোন এক সময়ে মুক্তি পাবে উইন্ডোজ টেন। তবে এর আগে আপনি চাইলে এর পরীক্ষামূলক ভার্সন ব্যবহার করে দেখতে পারেন। উইন্ডোজ ১০ এর প্রিভিউ ভার্সন ডাউনলোড করতে এই অফিসিয়াল মাইক্রোসফট লিংক চেক করুন।

তো, কেমন হবে উইন্ডোজ ১০? আপনার মতামত জানার অপেক্ষায় থাকব। ধন্যবাদ।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading