আইফোন 5S’এ হচ্ছে ব্লু-স্ক্রিন রিবুট!

iphone blue screenঅ্যাপলের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইফোন ৫এস ব্যবহারকারীরা ব্লু-স্ক্রিন অব ডেথ (বিএসওডি) সমস্যার সম্মুখীন হচ্ছেন। যদিও ব্লু-স্ক্রিন রিবুট সাধারণত উইন্ডোজ কম্পিউটারেই ঘটতে দেখা যায়, তবে বেশ কিছু আইফোন ইউজার তাদের মোবাইলেও একই ইস্যু লক্ষ্য করেছেন বলে জানিয়েছেন।

ব্লু-স্ক্রিন রিবুটের এই সমস্যাটি মূলত আইফোন 5S এ হচ্ছে এবং বিশেষ করে যখন অ্যাপলের ফ্রি আইওয়ার্ক অ্যাপে কাজ করা হয় তখনই এটি বেশি ঘটে থাকে। বিভিন্ন অ্যাপের মধ্যে মাল্টি টাস্ক সুইচিংয়ের সময়ও বিএসওডি হয়ে থাকে। এছাড়া স্মার্টফোনটি ব্যবহারের সময় হঠাত করে রিস্টার্ট নেয়ার কথাও জানিয়েছেন কেউ কেউ।

আইফোন ৫ এস এবং ৫সি আইওএস ৭ প্রিলোডেড অবস্থায়ই এসেছে। কিন্তু অল্প সময়ের মধ্যেই এতে একাধিক নিরাপত্তা ত্রুটি দেখা দেয় এবং সেগুলোর ফিক্সও ইস্যু করে অ্যাপল। তবে ব্লু-স্ক্রিন সমস্যার সমাধান জনিত কোন প্যাচ এখনও আপডেট করেনি টেক জায়ান্ট।

বিষয়টি নিয়ে অ্যাপল ফোরামে আলোচনা চলছে। আপনিও যদি আইফোনে এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অ্যাপলের এই অফিসিয়াল সাপোর্ট পেজে চোখ রাখতে পারেন।

এখানে আইফোন ৫এস এর ব্লু স্ক্রিন রিবুটের একটি ভিডিও এমবেড করে দেয়া হলঃ

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading