ঘড়ি জানাবে আপনার জীবনের অবশিষ্ট সময়!

tikker

আমাদের জীবনকাল খুবই অল্প সময়ের জন্য। এই কথাটি যদি আপনি প্রায়ই ভুলে যান, তাহলে আপনার জন্য নতুন একটি রিমাইন্ডার তৈরি হয়েছে। সুইডেনের নাগরিক ফ্রেডরিক কলটিং এমন এক হাতঘড়ি বানিয়েছেন যা “রিয়েল টাইমে” আপনার অবশিষ্ট আয়ুষ্কাল জানান দেবে। টিককার নামের এই ঘড়িটি প্রথাগত সময়-তারিখের পাশাপাশি বছর-মাস-দিন-ঘন্টা-মিনিট-সেকেন্ড অনুযায়ী ব্যবহারকারীর জীবনের কাউন্টডাউন করবে।

টিককারে আপনার জীবনের (সম্ভাব্য) অবশিষ্ট সময় জানতে চাইলে প্রথমেই ডিভাইসটির নিকট কয়েকটি প্রশ্নের জবাব দিতে হবে।  যেমন, আপনার কোন অ্যালার্জি বা চর্মরোগ আছে কি না, পরিবারের কারো ক্যান্সার বা প্রাণঘাতি অন্য কোন রোগ ছিল কি না, আপনার খাদ্যাভ্যাস কেমন, প্রতিদিন কতটুকু সময় ব্যয়াম করেন ইত্যাদি স্বাস্থ্যবিষয়ক প্রশ্নের উত্তর দেওয়ার পর ঘড়িতে কাউন্টডাউন শুরু হবে।

দুই বছর গবেষণার পর ঘড়িটি বানানোর জন্য ক্রাউডফান্ডিং সাইট কিকস্টাস্টারে ক্যাম্পেইনের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়। প্রতিটি টিককারের দাম পড়বে ৪০ ডলার। নভেম্বরে এটি বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading