ফেসবুক মেসেজে ভিডিওর নামে ক্ষতিকর লিংক ছড়াচ্ছে

facebokedadfcdf

ফেসবুক মেসেজের মাধ্যমে ‘ভিডিও’ লেখা ক্ষতিকর লিংক/”ভাইরাস”/স্প্যাম ছড়িয়ে পড়ছে। মেসেজ হিসেবে আগত সেই স্প্যাম লিংক যদি আপনার কাছে আসে, তবে তাতে উল্লেখ থাকতে পারে আপনার নাম এবং সেইসাথে লেখা থাকবে ভিডিও। তাতে ক্লিক করলে আপনার ফেসবুক একাউন্টের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। সুতরাং সেসব লিংক কোনোভাবেই ওপেন করবেন না। এগুলো আপনার ব্রাউজারে ক্ষতিকর এক্সটেনশন ইনস্টল করে আপনার অন্য বন্ধুদেরকেও এভাবে ক্ষতিকর লিংক পাঠাতে পারে। এছাড়া আপনার তথ্য চুরি করতে পারে।

আমি এরকম একটি লিংক মেসেজ পেয়েছি। যেহেতু আমাকে মেসেজটি পাঠানো হয়েছে, তাই তাতে আমার ছবি দেয়া হয়েছে এবং লিংক টাইটেলে আমার নামের সাথে ‘ভিডিও’ লেখা আছে।

এখন আমার পিসি/মোবাইল থেকে যদি এরকম লিংক অন্য কাউকে পাঠানো হয়, তাহলে সেই লিংকে প্রাপক তার নিজের নাম দেখতে পাবেন (যিনি মেসেজটি পাবেন)। নিজের ছবিযুক্ত লিংকে ‘ভিডিও’ লেখা দেখলে কৌতূহল জাগাটাই স্বাভাবিক, আর এটাই হচ্ছে ফাঁদ।

আপনার ফেসবুক মেসেজ ইনবক্স চেক করে দেখুন আপনার একাউন্ট থেকে কাউকে এরকম মেসেজ পাঠানো হয়েছে কিনা। যদি পাঠানো হয়, তবে ব্রাউজারের অপরিচিত এক্সটেনশন এক্ষুণি রিমুভ করুন, আর ফেসবুক সেটিংসে গিয়ে দেখুন কোনো সন্দেহজনক অ্যাপ আপনার একাউন্টে যুক্ত হয়ে আছে কিনা। যদি থাকে, তবে অ্যাপটি মুছে ফেলুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading