সেলফিঃ হাঙরের আক্রমণের চেয়েও ভয়ানক

সম্প্রতি ৬৬ বছর বয়সী এক জাপানি ভ্রমণকারী তাজমহলে সেলফি তুলতে গিয়ে সিড়ি থেকে পরে মারা যান এবং তার সঙ্গী আহত হন।

এই নিয়ে এ বছর সেলফি তুলতে গিয়ে ১২ জন মারা গেলেন। অপরদিকে চলতি বছর হাঙরের আক্রমণে মারা যান ৮ জন।

এটা শুনতে অনেকটা হাস্যকর মনে হলেও দুর্ভাগ্যবশত এটি কোন হাস্যকর বিষয় নয়। সেলফি তুলতে গিয়ে বেশিরভাগ মানুষই আশেপাশের পরিবেশ-পরিস্থিতির চেয়ে ফোনের স্ক্রিনের ভেসে ওঠা নিজের ছবির ব্যাপারেই বেশি সতর্ক থাকেন আর তখনই বিপত্তি ঘটে।

সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ৪ জন মারা যান পরে গিয়ে। এরপর দ্বিতীয় অবস্থানে আছে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণহানির ঘটনা। কে জানে, হয়তবা সেলফি ধারণকারী চেয়েছিলেন ঝুঁকিপূর্ণ বিষয়বস্তুর সাথে ছবি তুলতে।

এটা স্পষ্ট নয় যে সেলফি মৃত্যু বাড়ছে কিনা কিন্তু বেশি থেকে বেশি ভ্রমণ পিয়াসুরা ঝুঁকিপূর্ণ ভাবে ছবি তুলে নিজেদেরকে হাইলাইট করতে চান। এমনও হয়েছে যে পার্ক বন্ধ হয়ে গেছে কেননা লোকজন ভাল্লুকের সাথে সেলফি তুলতে চাইছে অথবা ষাঁড়ের দৌড়ের সাথে।

সুতরাং বেশি বেশি লাইক, কমেন্ট বা শেয়ার পাওয়ার আশায় বেপরোয়া সেলফি তোলা থেকে বিরত থাকুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,334 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2298

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading