থ্রিডি প্রিন্টিংয়ের সাহায্যে ক্যান্সারের মোকাবেলা

থ্রিডি প্রিন্টারের সাহায্যে এখন অনেক কঠিন কাজও সহজ করা হচ্ছে। এমনি একটি কাজ করলেন বিজ্ঞানীরা। তারা ৫৪ বছর বয়স্ক একজন স্প্যানিশ ক্যান্সার রোগীর জন্য থ্রিডি প্রিন্টারের সাহায্যে টাইটানিয়ামের তৈরী পাঁজরের হাড় তৈরী করেছেন। এই ক্যান্সার রোগী পাজরের হাড়ে ক্যান্সারে ভুগছিলেন। স্পেনের সালাম্যানসা বিশ্ববিদ্যালয় হাসপাতালের সার্জনের তত্বাবধানে এই রোগীর পাঁজরের হাড় পরিবর্তন করা হয়। এটি একটি জীবন রক্ষাকারী উদ্ভাবন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এই হাড়গুলো খুবই শক্ত কিন্তু অনেক হালকা। এগুলো অনেক নমনীয় বলে রোগীর চলাফেরায় কোনরকম সমস্যা হবেনা বলে আশা করছে মেডিক্যাল টিম।

এই কাজটি করার জন্য প্রথমে সার্জনেরা অ্যানাটমিক্স নামে অস্ট্রেলীয় একটি সার্জিকাল পণ্য নির্মাতা কোম্পানির সাহায্য নেয়। কোম্পানিটি প্রথমে অটোক্যাডের মাধ্যমে ত্রিমাত্রিক ডিজাইন তৈরী করে যার ফলে সার্জনরা হাড়গুলো বানানোর ক্ষেত্রে যথাসম্ভব ভালো করতে পারেন। তার আগে সার্জনরা রোগীর বক্ষাস্থির সিটি স্ক্যান ইমেজ দেখে নেন যাতে সঠিক মাপের হাড় তৈরী করা যায়। তারা এই হাড় গুলো তৈরী করার জন্য আরক্যামের নির্মিত ১.৩ মিলিয়ন ডলারের প্রিন্টার ব্যবহার করেন।

এই ধরণের ঘটনা এই প্রথম নয়। এর আগেও বিজ্ঞানীরা মানব দেহের অনেক অঙ্গ প্রত্যঙ্গ 3D প্রিন্টারের সাহায্যে তৈরী করেছেন। তবে থ্রিডি প্রিন্টারে মানুষের বক্ষাস্থির হাড় এই প্রথম তৈরী করা হল।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,325 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading