বাংলাদেশে ই-কমার্স আর প্রযুক্তির প্রভাব

kaymu sc img

বাংলাদেশে ইন্টারনেট এবং মোবাইলের উত্থানঃ বাংলাদেশের জনপ্রিয় ই-কমার্স সাইট Kaymu এর এক প্রতিবেদনে দেয়া ই-কমার্স ধারার তথ্য অনুযায়ী, বাংলাদেশে ইন্টারনেট বৃদ্ধির হার গড়ে ২৫%। প্রযুক্তির দ্রুত প্রসার এবং বিবর্তনের ফলে মানুষ ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এখন আরও বেশি স্মার্টফোন এবং মোবাইল সামগ্রীর উপর নির্ভরশীল, যার মাধ্যমে তারা যেকোনো পণ্য কেনার আগেই তার বৈশিষ্ট্য এবং বিবরণী সম্পর্কে খুব সহজেই জেনে নিতে পারেন। ইন্টারনেট ব্যবহার করার জন্য বেশ অনেকগুলো ইন্টারনেট ব্রাউজার জনপ্রিয়। এই প্রতিবেদন অনুসারে, ইন্টারনেটে ই-কমার্স সংশ্লিষ্ট ৭১% কার্যক্রম-ই সংঘটিত হয় ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটার থেকে আর যথাক্রমে ২৬% ও ৭% হয় মোবাইল ফোন ও ট্যাবলেট থেকে। বাংলাদেশে ই-কমার্স ও সামগ্রিক অনলাইন সেবা ক্ষেত্রে উন্নতিতে মোবাইল ইন্টারনেটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিবেদনটির আরেকটি ফলাফল অনুযায়ী, ইন্টারনেট ব্যবহারকারীদের বেশির ভাগ মানুষের বয়স ২৫-৩৪ বছর বয়সের মধ্যে। দেখা গেছে, এরা অন্যান্য বয়সের ব্যবহারকারীদের তুলনায় সবসময়ই কিছুটা এগিয়ে; প্রযুক্তি সম্পর্কে তাদের ধারণার সাথে সাথে প্রযুক্তির ব্যবহার ও তাদের মধ্যে অনেক বেশি। বিভিন্ন ব্র্যান্ড এর মোবাইল ফোনের মধ্যে Kaymu এর গবেষণায় দেখা গেছে যে Apple এর iPhone এর ব্যবহারকারী সংখ্যা যথেষ্ট বেশি।

স্মার্টফোন-ই কি সবচেয়ে এগিয়ে চলছে?

ই-কমার্স ব্যবসায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। Kaymu এর গবেষণার কিছু প্রধান ফলাফলের মধ্যে একটি বড় স্ক্রিন এর মোবাইল ফোন ব্যবহার করার প্রবণতা আসলে পরবর্তীতে ক্রয় করায় পরিণত হয়। প্রচারণার জন্য সম্ভাব্য ক্রেতাদের প্রয়োজন এবং ব্যবহারের ধরণ বুঝে আলাদা ভাবে গ্রুপে তালিকাভুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ। চওড়া স্ক্রিনের মোবাইল ফোন ইমেইলের মাধ্যমে প্রচারণা করা এখন প্রচারণার নতুন পদ্ধতি হিসেবে চালু হয়েছে। নিউজলেটারের মাধ্যমে সর্বচ্চো প্রচার নিশ্চিত করা এবং গ্রাহকদের আগ্রহের দিকগুলোকে চিহ্নিত করাও প্রচারণার উদ্দেশ্যকে সফল করতে সাহায্য করে। এছাড়াও, ক্রেতাদের সুবিধার্থে মোবাইল উপযোগী অ্যাপস তৈরি করার ফলে ই-কমার্স ভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের উন্নতির গতিকে আরও ত্বরান্বিত করছে। এর ফলে বিক্রয় করার সুযোগ আরও প্রসারিত হয়েছে। এখানে Kaymu এর গবেষণাটি এমবেড করে দেয়া হলো।
 
eCommerce Report for Bangladesh

Get the detailed research report on Kaymu’s website

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,324 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading