সিনেমা ও টিভি শো বানাচ্ছে অ্যাপল?

সম্প্রতি অ্যাপল সম্বন্ধে এরকম গুঞ্জণ শোনা যাচ্ছে যে, কোম্পানিটি তার নিজস্ব প্রচার ও প্রসারের জন্য সম্পূর্ণ নতুন কিছু টিভি প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে। এই লক্ষ্যে তারা নতুন কর্মী নিয়োগ দেওয়াও শুরু করেছে বলে শোনা যাচ্ছে। তবে এই কার্যক্রম পুরোপুরি শুরু হতে বছরখানেক সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না যে অ্যাপল টিভি শো নির্মাণ করবে নাকি মুভি বানাবে।

সম্প্রতি অ্যাপলের একটি টিম হলিউডের বিশেষজ্ঞদের সাথে এ ব্যাপারে আলোচনা করেছে বলে একটি সূত্র জানিয়েছে।

Variety নামক পত্রিকার এই খবর বলা হয়েছে যে, অ্যাপল এখন এই বিষয়ে প্রাথমিক অবস্থায় রয়েছে। তারা জনপ্রিয় ইংলিশ টিভি শো ‘টপ গিয়ার’ এর হোস্ট জেরেমি ক্লার্কসন, জেমস মে এবং রিচার্ড হ্যামন্ড এর সাথে কথা বলেছে। এর আগে এই তিন জন অ্যামাজনের শো উপস্থাপনা করতেন।

তবে বিগত কয়েক বছরে অ্যাপলের ইন্টারনেট টিভি ছাড়ার ব্যাপারে অনেক প্রোডাকশন হাউজের সাথে কথা হয়েছে। এর দ্বারা বোঝাই যায় অ্যাপলের এখন সামর্থ্য আছে যে তারা তাদের নিজস্ব টিভি শো তৈরি করতে পারবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,323 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading