ভুলক্রমে উইন্ডোজ ৯ লোগো প্রকাশ করল মাইক্রোসফট!

windows 9 logo img 7657657উইন্ডোজ ৯ সম্পর্কে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি মাইক্রোসফট। কিন্তু কোম্পানিটির চীনা কর্মকর্তারা উইন্ডোজ ৯ এর ব্যাপারে খুবই উদ্দীপিত। চায়নিজ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ওয়েইবু’তে ‘মাইক্রোসফট চায়না’ একাউন্ট থেকে আজ উইন্ডোজ ৯ এর লোগো ফাঁস হয়েছে।

উক্ত ওয়েইবু পোস্টে রেডমন্ডের পক্ষ থেকে বলা হয়, “মাইক্রোসফটের লেটেস্ট ওএস উইন্ডোজ ৯ শীঘ্রই আসছে। আপনি কি মনে করেন এর বামদিকের নীচের কোণায় স্টার্ট মেন্যু আবার ফিরে আসবে?”।

বিভিন্ন সংবাদপত্রের সূত্রানুযায়ী জানা যায়, সেপ্টেম্বরের ৩০ তারিখ এক প্রেস ইভেন্টে উইন্ডোজ ৯ প্রকাশ করবে মাইক্রোসফট। এই তারিখটি পরিবর্তিতও হতে পারে। তবে সূত্রগুলো জোড় দিয়ে বলছে, অন্তত অক্টোবরের শুরুর দিকে হলেও উইন্ডোজ ৯ এর টেকনোলজি প্রিভিউ ভার্সন মুক্তি পাবে। এই ভার্সনটি বর্তমানে কোম্পানির অভ্যন্তরে ‘উইন্ডোজ থ্রেশোল্ড’ কোডনামে পরিচিত।

উইন্ডোজের নতুন এই সংস্করণে উইন্ডোজ ৭ এর মত স্টার্ট মেন্যু ফিরে আসতে পারে। সেই সাথে ইন্টারআক্টিভ লাইভ টাইলস ও মাইক্রোসফটের ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার করটানাও থাকবে বলে শোনা যাচ্ছে। এছাড়া ইউজার ইন্টারফেস পরিবর্তন এবং চার্ম মেন্যুর বিদায় ঘণ্টারও মৃদু শব্দ পাওয়া যায়। উইন্ডোজ ৯ এ সাধারণ ডেস্কটপ অ্যাপের সাথেই একই ইন্টারফেসে মেট্রো অ্যাপ চলবে বলেই ধারণা করা হচ্ছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,325 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading