প্রথম ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপ স্টোর চালু হল বাংলাদেশে

বাংলাদেশে ওয়ানপ্লাস তাদের প্রথম অফিসিয়াল ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে। ৬ সেপ্টেম্বর ঢাকার শপিং মল যমুনা ফিউচার পার্কে স্টোরটি উদ্বোধন করা হয়। এই রিটেইল স্টোরটি গ্রাহকদের ওয়ানপ্লাস পণ্যের অভিজ্ঞতা দিতেই ডিজাইন করা হয়েছে । 

এতে রাখা হয়েছে একটি ইন্টারেক্টিভ জোন যাতে মেড ইন বাংলাদেশ ডিভাইসগুলো প্রদর্শিত হবে। যমুনা ফিউচার পার্ক শপিং সেন্টারের ৪সি-০১৮বি নম্বর শপে ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ১১টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত এটি ওপেন থাকবে।  

ঢাকায় প্রথম ফ্ল্যাগশিপ স্টোর চালু করার উদযাপন উপলক্ষে র‍্যাফেল ড্র আয়োজন করেছে ওয়ানপ্লাস। ৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অফিসিয়াল ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ৫জি কিংবা ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ৫জি স্মার্টফোন কিনলে উক্ত র‍্যাফেল ড্রতে অংশ নেয়া যাবে। এতে স্মার্টফোন এবং গিফট বক্স জিতে নেওয়ার সুযোগ থাকবে। 

কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মেঙ্ক ওয়াং সবাইকে স্টোরটিতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। পণ্যের গুণগত মান এবং আফটার সেলস সাপোর্ট নিশ্চিত করতে ওয়ানপ্লাস বাংলাদেশ অফিসিয়াল প্রোডাক্ট কিনতে উৎসাহিত করে থাকে।

অফিসিয়াল ওয়ানপ্লাস পণ্যগুলো বাংলাদেশে সংযোজিত/তৈরি হয়ে থাকে। এছাড়া যেগুলো অফিসিয়ালভাবে আমদানি করা হয় সেগুলোও বিটিআরসি সিস্টেমে নিবন্ধিত করা হয়।

OnePlus flagship store Bangladesh

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,334 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading