ফেসবুকে লেখা থেকে ভিডিও তৈরির প্রযুক্তি ঘোষণা করল মেটা

Make-A-Video নামে একটি নতুন ফিচার নিয়ে এসেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এটি একটি এআই ভিডিও জেনারেটর যা দ্বারা টেক্সট বা ছবি থেকে ভিডিও তৈরী করা যাবে।৷ এটি অনেকটা DALL-E ও Stable Fusion ইমেজ সিনথেসিস টুল এর মতোই কাজ করে। এছাড়া একই ভিডিও’র অনেক ভ্যারিয়েশন তৈরী করা যাবে। তবে এই টুল এখনো সবার ব্যবহারের জন্য উন্মুক্ত নয়। 

Make-A-Video এর অফিসিয়াল পেজে টেক্সট থেকে ভিডিও জেনারেট এর একটি উদাহরণ দেখিয়েছে মেটা।  “A young couple walking in heavy rain”  ও “a teddy bear painting a portrait” এই দুইটি টেক্সট থেকে ভিডিও জেনারেট করে দেখায় মেটা। এছাড়া একটি সাধারণ ছবি প্রদান করে সেটিকে এনিমেট করার একটি উদাহরণ দেখানো হয়েছে।

টেক্সট-টু-ইমেজ সিনথেসিস ব্যবহার করে এমন অনেক মিডিয়া জেনারেটর আমরা ইতিমধ্যে দেখেছি। বিশেষ করে OpenAI এর DALL-E ইমেজ জেনারেটর বেশ জনপ্রিয় হয়েছিলো। মেটা তাদের এই টেক্সট-টু-ইমেজ এআই মডেল এর নাম দিয়েছে Make-A-Scene।

Make-A-Video মডেলকে একদম শুরু থেকে ট্রেইন করতে হয়না। বরং মেটা এর ইমেজ সিনথেসিস ডাটা ও আনলেবেলড ভিডিও ট্রেনিং ডাটা ব্যবহার লরে এটি ছবি ও টেক্সট ডিটেক্ট করে। তাই খুব কম সময়ের মধ্যে এটি ইমেজ ও সিন জেনারেট করতে পারে।

তবে এই ফিচার (https://makeavideo.studio/) কবে পাবলিক এর জন্য উন্মুক্ত করা হবে সেটা এখনো জানায়নি মেটা। অবশ্য যারা ভবিষ্যতে এই ফিচার ট্রাই করে দেখতে চায় তাদের জন্য একটি ফর্ম রেখেছে কোম্পানিটি।

লেখা থেকে ভিডিও তৈরির প্রযুক্তি ঘোষণা করল মেটা (ফেসবুক)

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

ফটোরিয়েলিস্টিক রেন্ডার এর জনপ্রিয়তার বিষয়ে মেটা ঠিকই জানে। তাই এআই জেনারেটেড ভিডিও তৈরীর ফিচার এনে অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে গেলো মেটা। CogVideo এর মত ওপেন সোর্স টেক্সট-টু-ভিডিও মডেল ইতিমধ্যে রয়েছে, দেখার বিষয় মেটার এই নতুন টুল এর সাথে এসব টুল প্রতিযোগিতায় কেমন করে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,334 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading