সস্তা শাওমি ফোন রেডমি এ১+ ফাঁস হলো!

সম্প্রতি ব্যবহারকারীদের জন্য এন্ট্রি-লেভেল স্মার্টফোন, রেডমি এ১ নিয়ে আসে শাওমি। এবার এ সিরিজে যুক্ত হতে যাচ্ছে রেডমি এ১+ নামের আরেকটি ডিভাইস। এই ডিভাইস বিগত কিছুদিন ধরে অনেক সার্টিফিকেশন সাইটে দেখা যাচ্ছে। এবার দেখা গেলো ফোনটির রেন্ডার ও সম্ভাব্য স্পেসিফিকেশন।

Appuals এর রিপোর্ট থেকে রেডমি এ১+ এর রেন্ডার ও স্পেসিফিকেশন জানা গিয়েছে। এই ফোনটির ফিচার ও ডিজাইন অনেকটা রেডমি এ১ এর মতোই হতে যাচ্ছে, থাকছে কিছু ছোটোখাটো পরিবর্তন। নতুন এই মডেলে যুক্ত হয়েছে ফিংগারপ্রিন্ট সেন্সর, যা আগের মডেলে ছিলোনা। 

রেডমি এ১+ এর রেন্ডার থেকে দেখা যায় যে এর ব্যাকে ডুয়াল ক্যামেরা সেটাপ রয়েছে। ফোনের ফ্রন্টে রয়েছে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। প্রাপ্ত তথ্য অনুসারে ব্ল্যাক, লাইট ব্লু ও লাইট গ্রিন – এই তিন কালারে পাওয়া যাবে ফোনটি।

রেডমি এ১+ ফোনটিতে ৬.৫২ইঞ্চির এইচডি+ স্ক্রিন থাকবে। ফোনটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এর এন্ট্রি লেভেল চিপ, হেলিও এ২২। এছাড়া র‍্যাম থাকছে ২জিবি ও ইন্টারনাল স্টোরেজ থাকছে ৩২জিবি। এই ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা।

ডুয়াল ব্যাক ক্যামেরার ফোনটিতে ৮মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে ৫মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। রেডমি এ১+ এর ব্যাটারি হবে ৫০০০মিলিএম্প এর, ফোনের বক্সে থাকবে ১০ওয়াট এর সাধারণ চার্জার।

সস্তা শাওমি ফোন রেডমি এ১+ ফাঁস হলো!

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

অন্যান্য ফিচারের মধ্যে থাকছে ইউএসবি পোর্টের পাশে থাকা সিংগেল স্পিকার। আর ৩.৫এমএম হেডফোন জ্যাক তো থাকছেই। এছাড়া ২.৪গিগাহার্জ ও ব্লুটুথ ৫.০ সাপোর্ট রয়েছে রেডমি এ১+ ফোনটিতে।

আশা করা যাচ্ছে এই ডিভাইসটি শীঘ্রই ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ঘোষণা করবে শাওমি।

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading