আনুষ্ঠানিকভাবে থ্রিজি চালু করল গ্রামীণফোন!

gp 3g launch..গ্রাহকসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোন তৃতীয় প্রজন্মের নেটওয়ার্কিং সেবা থ্রিজি চালু করেছে। আজ ২৯ সেপ্টেম্বর রবিবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় জিপি হাউসে টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন ৩.৯জি HSPA+ প্রযুক্তির এই সেবা উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, “গ্রামীণফোনের থ্রিজি সেবা চালুর মধ্য দিয়ে দেশের টেলিযোগাযোগ খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।”

আপাতত গ্রামীণফোনের নিজস্ব কার্যালয়, বারিধারা ও গুলশান এলাকায় জিপির থ্রিজি পাওয়া যাবে। এর সাথে যুক্ত হবে চট্টগ্রামের একাধিক এলাকা।

গত ৯ সেপ্টেম্বর ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রামীণফোন সিইও বিবেক সুদ বলেন, অক্টোবর মাসের শুরুতেই রাজধানী ঢাকা ও চট্টগ্রামের নির্দিষ্ট কিছু এলাকায় থ্রিজি নেটওয়ার্ক পরিষেবা চালু করবে জিপি। নভেম্বরে ঢাকার অন্যান্য অংশ, গাজীপুর ও নারায়ণগঞ্জে যাবে গ্রামীণফোন থ্রিজি। এরপর ডিসেম্বর নাগাদ দেশের সাত বিভাগীয় শহরে এবং মার্চ ২০১৪তে ৬৪ জেলায় জিপির থ্রিজি সেবা চালু করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

১০-১৫ অক্টোবরের মধ্যে চট্টগ্রামের আগ্রাবাদ, ১৪ নভেম্বর নাগাদ খুলশী, ২৪ ডিসেম্বরের মধ্যে পাহাড়তলী-কক্সবাজার, ২৬ ডিসেম্বর কোতোয়ালী, ২৯ ডিসেম্বর হালিশহর, সিইপিজেড, পতেঙ্গা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চুয়েট এলাকা জিপি থ্রিজি নেটওয়ার্কের আওতায় আসবে।

নিকট ভবিষ্যতেই মাত্র ২০০০ টাকার মধ্যে থ্রিজি মডেম ও ৪৫০০ টাকার মধ্যে থ্রিজি স্মার্টফোন বিক্রি করবে জিপি।

সারা দেশে জিপি দ্রুত থ্রিজি নিয়ে যাবে বলে আশা প্রকাশ করে সাহারা খাতুন বলেন, “দেশের প্রত্যান্ত অঞ্চলের গ্রাহকরা যাতে সুলভমূল্যে এ সেবা পায় সে বিষয়েও গ্রামীণফোনকে উদ্যেগী হতে হবে।”

গতকাল ২৮ সেপ্টেম্বর শনিবার বেলা এগারোটার দিকে ঢাকা ও চট্টগ্রামের দুটি অংশে থ্রিজি চালু করেছে রবি। পরীক্ষামূলকভাবে ৩.৫জি মানের এই প্রযুক্তি লঞ্চ করেছে দেশের ৩য় বৃহত্তম মোবাইল ফোন সেবাদাতা কোম্পানিটি।

আপনার এলাকায় কি রবি বা গ্রামীণফোনের থ্রিজি চালু হয়েছে? আপনাদের অভিজ্ঞতা মন্তব্যের মাধ্যমে সবার সাথে শেয়ার করলে ভাল লাগবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading