জিমেইল সার্ভারে সমস্যাঃ দেরীতে আসছে মেইল

আপনি কি জিমেইল ব্যবহার করেন? তাহলে আজকাল কিছু কিছু সমস্যার মুখোমুখী হয়ে থাকতে পারেন। হয়ত এইমাত্র কোন অনলাইন সার্ভিসে সাইন আপ করে ভেরিফিকেশন মেইল পাচ্ছেন না- অর্থাৎ ইনবক্সে ইমেইল আসতে দেরী করছে। অথবা সবচেয়ে খারাপ অবস্থা যা হতে পারে, জিমেইল একাউন্টে কোন কোন মেইল একেবারেই মিস হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি…

তাহলে হতাশ হওয়ার কোন কারণ নেই। আপনার কোন ভুলের জন্য এমন হচ্ছেনা। আর আপনি একাই এর ভুক্তভোগী নন। জিমেইলের সার্ভারে সমস্যার কারণেই উপরোক্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন সেবাটির গ্রাহকরা।

জিমেইলের মালিক গুগল নিজেই এই আউটেজের কথা স্বীকার করেছে। কোম্পানিটি বলছে, তাদের প্রায় অর্ধেক সেবা গ্রহীতাই জিমেইলে উল্লিখিত সমস্যার শিকার হচ্ছেন। প্রথমে মাত্র ০.০২৪% ইউজারের মধ্যে সার্ভার ডাউন সঙ্ক্রান্ত এই আউটেজ দেখা দিলেও পরে তা মারাত্নক আকার ধারণ করেছে।

আপনিও কি জিমেইল ইনবক্সের একই সমস্যায় ভুগছেন? কমেন্টে সবার সাথে শেয়ার করতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading