ইউটিউব মোবাইল অ্যাপে আসছে অফলাইন ভিউ ফিচার!

ইউটিউবে চমৎকার কোন ভিডিওর খোঁজ পেয়েছেন অথচ এই মুহুর্তে প্লে করে দেখার সময় নেই? তাহলে ক্লিপটি সেভ করে রেখে পরে দেখে নিন। কথাগুলো শুনতে একটু ‘আনঅফিসিয়াল’ মনে হলেও ইউটিউব মোবাইল অ্যাপ শীঘ্রই এই সুবিধা দেবে। হ্যাঁ, এতদিন যাবত ভিডিও ডাউনলোড করার অপশন না দেয়া ইউটিউব অবশেষে অক্টোবর/নভেম্বর থেকে এর মোবাইল এপ্লিকেশনে অফলাইন ভিউইংয়ের ফিচার যুক্ত করবে। অর্থাৎ ইউটিউব থেকে ভিডিও ক্লিপ ডাউনলোড করে সেগুলো পরে অফলাইনেও দেখা যাবে।

গত বছর ইউটিউব এন্ড্রয়েড অ্যাপে ভিডিও ফাইলের প্রি-ডাউনলোড ফিচার চালু করেছে গুগল। ফলে অনলাইনে থাকাকালীন কোন ভিডিও দেখা শুরু করলে সেটি নিজ থেকেই ডিভাইসের মধ্যে ডাউনলোড হয়ে যেত, যাতে মাঝপথে ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গেলেও কোন সমস্যা না হয়।

নভেম্বর মাসে চালু হতে যাওয়া নতুন এই অফলাইন ভিউইং ফিচারটি ব্যবহার করে ইউটিউব মোবাইল অ্যাপের মাধ্যমে সাইটটির যেকোন ভিডিও সর্বোচ্চ ৪৮ ঘন্টার জন্য লোকালি সেভ করে রাখতে পারবেন। আর এরপর কোন কোন ট্রিক হয়ত পুরো ফাইলটিই স্থায়ীভাবে কপি করার সুবিধা দেবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading