‘ফি না দিয়েই থ্রিজি লাইসেন্স পাচ্ছে’ টেলিটক?

teletalk 3gবাংলাদেশের রাষ্ট্রায়ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটক “থ্রিজির কোন ফি না দিয়েই” থ্রিজি লাইসেন্স পাচ্ছে বলে দাবী করেছে একটি শীর্ষস্থানীয় বাংলা অনলাইন প্রযুক্তি সংবাদ সাইট প্রিয়টেক। পত্রিকাটি বলছে, আজ বৃহষ্পতিবার দেশের দুই বেসরকারী মোবাইল ক্যারিয়ার গ্রামীণফোনরবি’র সাথে থ্রিজি লাইসেন্স পেতে পারে টেলিটক। অবশ্য, অন্য দুই কোম্পানি এয়ারটেলবাংলালিংক নির্ধারিত পরিমাণ টাকা জমা না দেয়ায় আজ লাইসেন্স পাচ্ছে কিনা সেটি নিশ্চিত নয়।

প্রিয়টেক লিখছে, “টাকা পরিশোধ না করলেও রাষ্ট্রীয় অপারেটর টেলিটককে আজ লাইসেন্স দেয়া হচ্ছে”;

লাইসেন্স পেলে অপারেটরগুলো থ্রিজি প্রযুক্তির যন্ত্রপাতি আমদানী করার অনাপত্তিপত্র পাবে বলে জানা গেছে।এমনও কি হতে পারে যে, টেলিটক উক্ত নির্দিষ্ট পরিমাণ ফি পরে পরিশোধ করে একটু আগে থেকে লাইসেন্স নেয়ার সুযোগ পাচ্ছে? যাইহোক, শীঘ্রই হয়ত পুরো ব্যাপারটি পরিষ্কারভাবে জানা যাবে- এমন প্রত্যাশাই রইল।

আপডেটঃ শুধুমাত্র গ্রামীণফোন, রবি ও এয়ারটেল- এই ৩ কোম্পানিকে আজ থ্রিজি লাইসেন্স হস্তান্তর করা হয়েছে

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,334 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading