৬ ইঞ্চি স্ক্রিন বিশিষ্ট নকিয়া লুমিয়া ১৫২০ এর নতুন ছবি ফাঁস

lumia 1520 leaked....মাইক্রোসফটের নিকট বিক্রি হতে যাওয়া মোবাইল ফোন নির্মাতা নকিয়ার শেষ সময়ের ডিভাইসগুলো থেকে একটির ছবি ফাঁস হয়েছে। লুমিয়া ১৫২০ মডেলের ৬ ইঞ্চি স্ক্রিন বিশিষ্ট এই স্মার্টফোনটি উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমে চলবে। এর আগেও ব্যানডিট কোডনেমধারী এই জায়ান্ট হ্যান্ডসেটের ছবি লিক হয়েছিল, কিন্তু টুইটার একাউন্ট ইভলিকস সেটটির ডিজাইন সম্পর্কে সবচেয়ে পরিষ্কার ধারণা দিতে পেরেছে।

নকিয়া লুমিয়া ১৫২০ এ কোয়ালকম স্ন্যাপড্রাগন কোয়াডকোর প্রসেসর, পলিকার্বনেট বডি, ৬ ইঞ্চি ফুল এইচডি ১০৮০পি স্ক্রিন, ওয়্যারলেস চার্জিং ফিচার, ২০ মেগাপিক্সেল পিওরভিউ ক্যামেরা প্রভৃতি থাকবে বলে জানা যায়। এতে মাইক্রোসফট উইন্ডোজ ফোন ওএসের সর্বশেষ জিডিআরথ্রি আপডেট পাওয়া যাবে, যা হোমস্ক্রিনে আরও ছোট এবং অধিক টাইলস রাখতে সাহায্য করবে। চলতি বছরের শেষ নাগাদ স্মার্টফোনটি রিলিজ হওয়ার সম্ভাবনা আছে।

এতদিনে নিশ্চয়ই জেনেছেন যে , ৭.২ বিলিয়ন ডলারের বিনিময়ে নকিয়ার ডিভাইস ও সার্ভিস ডিভিশন কিনে নিচ্ছে মাইক্রোসফট।  তবে এই চুক্তি পুরোপুরি কার্যকর হতে ২০১৪ সালের প্রথম কোয়ার্টার পর্যন্ত লেগে যাবে। আর এই মধ্যবর্তী সময়ে ম্যানুফ্যাকচারিং স্টেজে থাকা নকিয়া স্মার্টফোনগুলো ফিনিশ কোম্পানিটির ব্র্যান্ডেও বাজারে আসতে পারে। এরপর, আগামী বছর মাইক্রোসফটের ডিল সম্পন্ন হয়ে গেলে (অথবা উভয় কোম্পানি যখনই সিদ্ধান্ত নেবে সেই থেকে) “নকিয়া” ব্র্যান্ড নিয়ে আর কোন স্মার্টফোন তৈরি হবেনা, বরং এগুলো “লুমিয়া”/ “আশা” নাম নিয়ে মাইক্রোসফটের ব্যানারে বাজারে আসবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading