ফেসবুক মোবাইল ভার্সনের প্রোফাইলে নতুন ডিজাইন?

fb new profile

আপনি যদি মোবাইলে ফেসবুক অ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে এর প্রোফাইল পেজে শীঘ্রই নতুন ডিজাইন দেখতে পেতে পারেন। বেশ কিছুদিন ধরেই কিছু কিছু ব্যবহারকারীর প্রোফাইল পেজে একাধিক নতুন ডিজাইন পরীক্ষা করছে ফেসবুক।

এমনই একজন ব্যবহারকারী হঠাত তার ফেসবুক প্রোফাইলের ভিন্ন চেহারা দেখে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে ছবিটি টুইটারে প্রকাশ করেছেন।

সেই স্ক্রিনশটে দেখা যায়, নতুন পরীক্ষামূলক ডিজাইনে ব্যবহারকারীর প্রোফাইল পিকচার পেইজের উপরের দিকে মাঝখানে নিয়ে আসা হয়েছে, যা এর আগে বামপাশে ছিল। আর প্রোফাইল পিকচারের নিচে রয়েছে ব্যবহারকারীর নাম। এর উপরে কভার ইমেজ আগের মতই রয়েছে। নতুন ডিজাইন অনেকটা গুগল প্লাসের মত দেখা যাচ্ছে। পার্থক্য শুধু প্রোফাইল পিকচারের আকৃতিতে। গুগল প্লাসের প্রোফাইল পিকচার গোলাকার, আর ফেসবুকের এই ডিজাইনে ছবিটি চারকোণা।

ফেসবুক নিজেও এই নতুন ডিজাইনের বিষয়টি নিশ্চিত করেছে। তবে পরীক্ষামূলক এই লে-আউট কবে রিলিজ পাবে সে ব্যাপারে কিছু জানায়নি কোম্পানিটি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,321 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading