ফেসবুকে ভাইরাস ছড়িয়ে আড়াই লাখ ডলার জরিমানার মুখে হ্যাকার

যুক্তরাষ্ট্রের একজন নাগরিক এরিক ক্রোকার তার সঙ্গীদের নিয়ে কমপক্ষে ৭৭ হাজার কম্পিউটারে বিনা অনুমতিতে এক্সেস করেছিলেন বলে স্বীকার করেছেন। মিঃ ক্রোকার ‘ফেস্টম্যান’ নামেও পরিচিত এবং তিনি একটি আন্তর্জাতিক হ্যাকিং ফোরামের সদস্য ছিলেন। ডার্কোড নামের ঐ হ্যাকিং ফোরামের সাহায্য নিয়ে ক্রোকার ও তার সহযোগীরা ফেসবুকের মাধ্যমে ম্যালওয়্যার ছড়িয়ে জুলাই পর্যন্ত অন্তত ৭৭ হাজার কম্পিউটারে আক্রমণ করেছিলেন

এজন্য তারা আক্রান্ত ব্যবহারকারীদের ফেসবুক একাউন্টকে এমনভাবে প্রোগ্রাম করতে সমর্থ হয়েছিলেন যেন প্রত্যেকে ফেসবুকার তাদের বন্ধুদেরকে ম্যালওয়্যার সেন্ড করবে। এই ফাইলটি ডাউনলোড করে ক্লিক করলেই কম্পিউটার তাতে আক্রান্ত হবে এবং সেই ফেসবুক ব্যবহারকারীর কম্পিউটারও ম্যালওয়্যার/স্প্যাম ছড়াবে।

এভাবে প্রতি ১০ হাজার কম্পিউটারে ভাইরাস ছড়ানোর বিনিময়ে ক্রোকার ও তার সহযোগীরা ৩০০ ডলার করে আয় করেছেন।

আর এখন ঐ সাইবার আক্রমণের দায় স্বীকার করে নিয়েছেন এরিক ক্রোকার। উক্ত সাইবার হামলার শাস্তিস্বরূপ ক্রোকারকে তিন বছর পর্যন্ত কারাদণ্ড অথবা আড়াই লাখ ডলার জরিমানা কিংবা উভয় দণ্ড প্রদান করা হতে পারে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading