গেম স্ট্রিমিং সাইট টুইচ’কে কিনল অ্যামাজন

twitch logoকিছুদিন আগে টুইচ ও গুগলের মধ্যে দহরম-মহরম দেখে অনেকেই ভাবছিলেন, ওয়েব জায়ান্ট বুঝি টুইচ’কে কিনে নিচ্ছে। সম্প্রতি ইউটিউবের সাথে টুইচের ইন্টিগ্রেশন সেই গুজবের পালে হাওয়া দিয়েছিল। কিন্তু কে জানত, গুগলের সামনে থেকে টুইচের মালিক হবে অ্যামাজন!

হ্যাঁ, ওয়েব রিটেইলিং জায়ান্ট অ্যামাজন ৯৭০ মিলিয়ন ডলার নগদ অর্থের বিনিময়ে টুইচ কিনে নিয়েছে। প্রথম দৃষ্টিতে এই ডিলটি কিছুটা অবিশ্বাস্য লাগলেও শেষ পর্যন্ত অ্যামাজনেই মিশে যাচ্ছে টুইচ।

ভিডিও গেম স্ট্রিমিং সাইটটির সিইও ইমেট শিয়ার এক পোস্টে অ্যামাজনের সাথে ডিলের বিষয়টি জানান দিয়েছেন। তিনি বলেন, অ্যামাজনের সাথে টুইচের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় মিল রয়েছে। অ্যামাজন টুইচকে স্বাধীনতা দেবে এবং টুইচের অফিস, ব্র্যান্ড ও জনবল আগের মতই থাকবে। অ্যামাজনের সহযোগিতায় টুইচ আরও এগিয়ে যাবে বলেই জানান মিঃ শিয়ার।

টুইচের মাধ্যমে ভিডিও গেম লাইভ স্ট্রিমিং করা যায় যা ইউটিউবেও ব্রডকাস্ট করা সম্ভব। প্রতিমাসে ৫৫ মিলিয়ন ইউনিক ভিজিটর আসেন সাইটটিতে। ১ মিলিয়ন কনটেন্ট নির্মাতা আছেন টুইচে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading