ভিভোর নতুন সস্তা স্মার্টফোন Y02s এলো!

Vivo Y02S

নতুন একটি বাজেট ফোন নিয়ে এসেছে ভিভো। Vivo Y02s নামের এই ফোনটিতে ৫০০০মিলিএম্প ব্যাটারির পাশাপাশি চলনসই স্পেসিফিকেশন রয়েছে। চলুন জেনে নেওয়া যাক ভিভো ওয়াই০২এস ফোনটি সম্পর্কে বিস্তারিত।

ভিভো ওয়াই০২এস ফোনটিতে ৬.৫১ইঞ্চির এইচডি+ রেজ্যুলেশনের ডিসপ্লে রয়েছে। ফোনের পাওয়ার বাটনে স্থান পেয়েছে ফোনটির ফিংগারপ্রিন্ট স্ক্যানার। ফোনের ব্যাক প্যানেলে গ্লাস এর মত ডিজাইন রাখা হয়েছে যা ভিভো’র ভাষ্যমতে স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট। ট্রেন্ডিং বক্সি টাইপের ডিজাইন থাকায় ফোনটি সস্তা বলে মনেই হয়না!

ভিভো ওয়াই০২এস ফোনটির ব্যাকে সিংগেল ৮মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে দুইটি বাম্প রয়েছে, যেখানে একটি হলো ক্যামেরা ও অপরটি এলইডি ফ্ল্যাশলাইট। ৫মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে ফোনের ফ্রন্টে। স্ক্রিনের উপরে মাঝখানে ওয়াটারড্রপ নচের মধ্যে দেওয়া হয়েছে এর সেলফি ক্যামেরা।

এই দামের প্রায় সকল ফোনে অন্তত ডুয়াল ক্যামেরা রয়েছে, যার কারণে ভিভো ওয়াই০২এস এর সিংগেল ক্যামেরা বেশ বেমানান লাগে। বেশ পুরোনো মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে ভিভো ওয়াই০২এস ফোনটিতে। তবে ভালো বিষয় হচ্ছে ফোনটিতে ৩জিবি র‍্যাম ও ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

এছাড়া এক্সটার্নাল এসডি কার্ড ব্যবহারের সু্যোগ রয়েছে ফোনটিতে। ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি চার্জ করতে অনেকটা সময় লাগবে বক্সে থাকা ১০ওয়াট চার্জার দ্বারা।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

ভিভো ওয়াই০২এস ফোনটি চীনে মুক্তি পেয়েছে। ৯০৬ ইউয়ান বা ১১৫ডলার দামে পাওয়া যাবে ভিভো ওয়াই০২এস। রয়েছে স্যাফায়ার ব্লু ও শাইন ব্ল্যাক কালার থেকে বেছে নেওয়ার সুযোগ। ফোনটি বাংলাদেশে এলে ১২ হাজার টাকার আশেপাশে দাম হতে পারে। 👉 Vivo Y21 Price in Bangladesh

তো, আপনি কী ভাবছেন ভিভোর নতুন এই ফোনটি সম্পর্কে? আপনি কি এই ভিভো স্মার্টফোন কিনতে আগ্রহী? কমেন্টে আপনার মতামত জানান!

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading