ভিভো Y35 এলো ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও দ্রুত চার্জের সুবিধা নিয়ে

ইন্দোনেশিয়াতে নতুন একটি সুলভ মূল্যের ফোন নিয়ে হাজির হয়েছে ভিভো। ৪৪ওয়াট ফ্ল্যাশচার্জ হলো এই ফোনের হাইলাইটিং ফিচার। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সদ্য মুক্তি পাওয়া ভিভো ওয়াই৩৫ ফোনটি সম্পর্কে।

প্রথমে ৪৪ওয়াট ফ্ল্যাশচার্জ সুবিধার কথা জানা যাক। এই দামে অন্য সকল কোম্পানি যেখানে ১৮ওয়াট চার্জার দিচ্ছে সেখানে ভিভো ওয়াই৩৫ ফোনটিতে ৪৪ওয়াট ফাস্টচার্জার রেখেছে ভিভো। মাত্র ৩৪মিনিটে ৭০% চার্জ করা যাবে ফোনটি, যা থেকে ৭ঘন্টা ভিডিও স্ট্রিমিং বা গেমিং করার মত ব্যাটারি ব্যাকাপ পাওয়া যাবে।

ভিভো ওয়াই৩৫ ফোনের ফ্রন্টে ৬.৫৮ইঞ্চি ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে যা আবার ৯০হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড। কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দ্বারা চলবে ভিভো ওয়াই৩৫। ৮জিবি র‍্যাম এর পাশাপাশি ১২জিবি স্টোরেজ রয়েছে এতে। ৮জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম ব্যবহারের সুযোগ রয়েছে এই ফোনে, আবার ১ টেরাবাইট পর্যন্ত এসডি কার্ড ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচওএস ১২ দ্বারা চলবে ভিভো ওয়াই৩৫। 

ট্রিপল ক্যামেরা সেটাপ রয়েছে ভিভো ওয়াই৩৫ ফোনটিতে। ৫০মেগাপিক্সেল মেইন সেন্সরের পাশাপাশি একটি ২মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও আরেকটি ২মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে৷ ১৬মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা থাকছে ফোনের ফ্রন্টে। ভিভো ওয়াই৩৫ এর ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা, উভয় ক্ষেত্রে ডেডিকেটেড নাইট মোড এর সুবিধা পাওয়া যাবে। 

ভিভো ওয়াই৩৫ ফোনটিতে ৩.৫মি.মি. হেডফোন জ্যাক এর পাশাপাশি Hi-Res Audio সার্টিফিকেশন ও এফএম রেডিও রিসিভার রয়েছে। আবার অডিও বুস্টার ২.০ এর কল্যাণে ফোনের স্পিকার এর সাউন্ড ৭২ডিবি পর্যন্ত বাড়ানো যাবে যা কোলাহলময় স্থানে বেশ কাজে আসতে পারে। সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট রয়েছে ভিভো ওয়াই৩৫ ফোনটিতে।

ভিভো Y35 এলো ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও দ্রুত চার্জের সুবিধা নিয়ে

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

ভিভো ওয়াই৩৫ এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লেঃ ৬.৫৮ইঞ্চি + ৯০হার্জ রিফ্রেশ রেট
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০
  • র‍্যামঃ ৮জিবি (+৮জিবি ভার্চুয়াল র‍্যাম)
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৫০মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
  • চার্জিংঃ ৪৪ওয়াট ফ্ল্যাশচার্জ

ভিভো ওয়াই৩৫ ফোনটির দাম ইন্দোনেশিয়াতে ৩,৩০০রুপিয়াহ, যা ২২৫ডলার বা ১৮,০০০রুপি এর সমতুল্য। বাংলাদেশে এলে এই ভিভো মোবাইলের দাম ২০ হাজার টাকার একটু বেশি হতে পারে। ভিভো ওয়াই৩৫ ফোনটি আপনার কাছে কেমন লেগেছে? ফোনটি সম্পর্কে আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। 👉 Vivo Y21 Price in Bangladesh

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading