ছবি সনাক্তকারী সেবা ‘আইকিউ ইঞ্জিনস’ কিনে নিল ইয়াহু

iq enginesইমেজ রিকগনিশন সার্ভিস ‘আইকিউ ইঞ্জিনস’কে কিনে নিয়েছে ইয়াহু। লেনদেনের অংশ হিসেবে আগামী ৩০ দিনের মধ্যে সেবাটির সাইন-আপ সুবিধা এবং এপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) বন্ধ করে দেয়া হবে। আইকিউ ইঞ্জিনসের ছবি সনাক্তকারী বৈশিষ্ট্য এরপর ফটো শেয়ারিং সাইট ফ্লিকারে যুক্ত করবে ইয়াহু।

আইকিউ ইঞ্জিনস মূলত ট্যাগিং এবং ফটো অর্গানাইজিংয়ে পারদর্শী। এটি এমন একটি ইমেজ রিকগনিশন সেবা যা আপনাকে বিভিন্ন দৃশ্য, চিহ্ন, ব্যক্তি, বস্তু প্রভৃতিকে আলাদাভাবে চিনতে সাহায্য করবে। সার্ভিসটি মোবাইল এবং ওয়েব- উভয় ক্ষেত্রেই ব্যবহারযোগ্য। ফ্লিকারের সাথে একে যুক্ত করলে তা নিঃসন্দেহে চমৎকার ফলাফল দেবে।

একের পর এক নতুন নতুন অধিগ্রহণ সম্পন্ন করে যাচ্ছে ইয়াহু। কোম্পানিটির সাম্প্রতিক হাই-প্রোফাইল ক্রয়তালিকার মধ্যে রয়েছে টাম্বলার, রকমেল্ট, কোয়াইকি, সামলি ইত্যাদি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,333 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

বাংলাটেক টোয়েন্টিফোর ডটকম এর প্রতিষ্ঠাতা ও লেখক।
বিবিএ (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং), এমবিএ (ফিন্যান্স);
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Articles: 2297

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading