সিলেটে পরীক্ষামূলকভাবে চালু হল টেলিটকের থ্রিজি

teletalk 3gসিলেট সিটি কর্পোরেশনের ৫ টি এলাকায় আজ টেলিটক থ্রিজি নেটওয়ার্ক পরীক্ষামুলক ভাবে চালু হয়েছে, যা খুব শীঘ্রই অঞ্চলটিতে পূর্ণাঙ্গ থ্রিজি চালুর একটি প্রস্তুতি।

পুরো সিলেট নগরীকে ৪০টি বিটিএসের মাধ্যমে থ্রিজি নেটওয়ার্কের আওতায় আনার কথা থাকলেও ঈদের আগে অন্তত ২৯টি বিটিএস চালু করে যতটা সম্ভব কাভারেজ বিস্তৃতির চেষ্টা করবে টেলিটক। আপাতত সিলেটের যে ৫ স্থানে দ্রুতগতির এই মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাবে সেগুলো হল-

  • ১. দরগা মহল্লা
  • ২. হোটেল স্টার, মেহেদিবাগ
  • ৩. উদ্দীপন, মীরা বাজার
  • ৪. উত্তর বালুচর
  • ৫. সাগর দীঘির পাড়

এসব এলাকায় যারা আগে থেকেই টু’জি সিম কে থ্রিজিতে রূপান্তরিত করে রেখেছেন তারা ম্যানুয়ালি নেটওয়ার্ক সার্চ দিয়ে তা ব্যবহার করতে পারেন।

থ্রিজি নেটওয়ার্কে আসতে চাইলে মোবাইলের নেটওয়ার্ক সেটিংসে গিয়ে 3G only/WCDMA only মুড সিলেক্ট করুন। উল্লেখ থাকে যে, পরীক্ষামূলক বলে সিগন্যাল স্ট্রেন্থ ওঠানামা করতে পারে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading