মাইক্রোসফটকে চ্যালেঞ্জ দিতে একজোট অ্যাপল ও আইবিএম

যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট অ্যাপল ও কম্পিউটিং জায়ান্ট আইবিএম সম্প্রতি নতুন এক চুক্তিতে আবদ্ধ হয়েছে যার আওতায় এন্টারপ্রাইজ বা বিজনেস কাস্টমারদের বিভিন্ন অফিস সার্ভিস প্রদান করা হবে। মাইক্রোসফট তাদের অফিস সার্ভিস ও ডেটা সার্ভারের মাধ্যমে ইতোমধ্যেই এ ধরনের সেবা দিয়ে আসছে। ওয়েব কোম্পানি গুগলও সম্প্রতি তাদের গুগল ডকস’কে ঢেলে সাজিয়ে নতুন উদ্যমে একই প্রকার সেবা সরবরাহ করছে।

তাহলে অ্যাপলই বা থেমে থাকবে কেন? আইবিএম এর সাথে একজোট হয়ে এবার অ্যাপলও নেমে পড়ছে এন্টারপ্রাইজ বাজার দখলে। এই চুক্তির ফলে আইবিএম তাদের বিগ ডেটা সুবিধা সরবরাহ করবে আর অ্যাপল দেবে আইফোন, আইপ্যাডের চমৎকার ইউজার এক্সপেরিয়েন্স সমৃদ্ধ প্ল্যাটফর্ম।

ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহারের জন্য অ্যাপল/ আইবিএম গ্রাহকরা বিশেষ প্রিলোডেড প্রোডাক্টিভিটি অ্যাপসহ আইফোন ও আইপ্যাড কিনতে পারবেন। এসব অ্যাপ হেলথকেয়ার, রিটেইল, ব্যাংকিং, টেলিকম, ইনস্যুরেন্স প্রভৃতি ক্ষেত্রে ব্যবহারযোগ্য হবে। আর এই প্যাকেজের গ্রাহকদের জন্য থাকবে বিশেষ অ্যাপল কেয়ার সেবা। চলতি বছরের শেষ নাগাদ এই অ্যাপগুলো উপলভ্য হবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading