প্রত্যাশার চেয়ে কম আয় ইউটিউবের!

youtube...,.গুগলের ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের জনপ্রিয়তার কথা কারও অজানা নয়। সেবাটির ব্যবহারকারী সংখ্যাও দিন দিন বেড়ে চলছে। ইউটিউব থেকে সাবস্ক্রিপশন, বিজ্ঞাপন প্রভৃতির মাধ্যমে মুনাফা আয় করে গুগল। তবে এই আয়ের পরিমাণ ঠিক কত, তা জনসম্মুখে প্রকাশ করেনা ওয়েব জায়ান্ট।

সম্প্রতি নিজস্ব সূত্রের বরাত দিয়ে ইউটিউবের গত বছরের আয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ‘দ্যা ইনফরমেশন’; সেখান থেকে জানা যায়, গুগলের জন্য ইউটিউব একটি লাভজক ডিভিশন হলেও এটি প্রত্যাশানুযায়ী ভাল মুনাফা দিতে পারেনি।

দ্যা ইনফরমেশন লিখছে, ২০১৩ সালে ইউটিউবের আয় (রেভিনিউ) ছিল ৩.৫ বিলিয়ন ডলার। আর পার্টনারদের ভাগ-বাটোয়ারা দিয়ে ইউটিউবের নিট মুনাফা (প্রফিট) হয়েছে মাত্র ১.৫ বিলিয়ন ডলার।

অথচ, ২০১৩ সালে ইউটিউব থেকে প্রত্যাশিত আয়ের (রেভিনিউ) পরিমাণ ছিল ৫ থেকে ৫.৬ বিলিয়ন ডলার। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, প্রতিযোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ইউটিউবের আয় সংকীর্ণ হয়েছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,320 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2300

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading