থ্রিজি নিলাম নিয়ে আলোচনা যেন থামছেই না…

মোবাইলের থ্রিজি লাইসেন্স নিলাম নিয়ে অপারেটরদের প্রশ্ন জিজ্ঞাসা যেন থামতেই চাইছেনা। বিটিআরসি জানিয়েছে, মোবাইল ফোন কোম্পানিগুলো নিলাম প্রক্রিয়ার কয়েকটি বিষয় সম্পর্কে প্রশ্ন তুলেছে।

আজ সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কার্যালয়ে এক বৈঠকে নেটওয়ার্ক অপারেটররা এসব ব্যাপারে কর্মকর্তাদের সাথে আলাপ করেছেন। বিডিনিউজ ২৪ ডটকমের খবর

বিটিআরসির লিগ্যাল এন্ড লাইসেন্সিং ডিপার্টমেন্ট কমিশনার মোঃ আব্দুস সামাদ সংবাদমাধ্যমটিকে বলেছেন, “অপারেটররা নিলাম প্রক্রিয়ায় কিছু বিষয় নিয়ে পরিষ্কার হতে চেয়েছেন;” এসব বিষয় আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সংস্থাটির নিকট লিখিতভাবে জানানোর পরে কমিশন তা নিয়ে আলোচনা করবে এবং দ্রুততার সঙ্গে অপারেটরগুলোর প্রশ্নের জবাব দেয়া হবে বলেই তিনি উল্লেখ করেছেন।

পহেলা আগস্ট থ্রিজি লাইসেন্স আবেদনের শেষ সময়। সেপ্টেম্বরের দুই তারিখ থ্রিজি নিলাম অনুষ্ঠানের দিন রেখেছে বিটিআরসি।

এর আগে নিলাম অনুষ্ঠানের জন্য ২৪ জুন তারিখ নির্ধারণ করেছিল কমিশন। সেই তারিখ পুননির্ধারণ করা হয় ৩১ জুলাই। এরপর আরেকবার নতুন তারিখ ঘোষণা করা হয় ২ সেপ্টেম্বর।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,333 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading