নতুন ডিজাইনের ডেস্কটপ গুগল ম্যাপ প্রিভিউ এখন সবার জন্য উন্মুক্ত

মে মাসে আই/ও ডেভলপার সম্মেলনে নতুন ডিজাইনের ম্যাপ প্রিভিউ প্রকাশ করেছিল গুগল। কিন্তু এতদিন সেবাটির ডেস্কটপ ভার্সন চেখে দেখতে চাইলে এতে সাইন আপ করা আরেকজনের ইনভাইটেশন দরকার হত। কিন্তু এখন থেকে আপনি কোন ইনভাইটেশন ছাড়াই সরাসরি http://maps.google.com/preview  ঠিকানায় গিয়ে সাইন আপ করে নতুন চেহারার গুগল ম্যাপ দেখতে পারবেন।

গুগল ম্যাপের সর্বশেষ এই সংস্করণ প্রত্যেক ব্যবহারকারীর জন্য আলাদা আলাদাভাবে কাস্টমাইজড করা থাকবে। এটি গুগল নাউ’এর মত ইউজারের অবস্থান এবং অন্যান্য তথ্য অনুসরণ করে।

গুগল ম্যাপ প্রিভিউ একই সাথে গুগল আর্থ, স্ট্রিট ভিউ, আন্ডারওয়াটার এবং এমনকি স্পেসের কনটেন্ট সঙ্কলন করে থাকে। সেবাটি চালু হলে শীঘ্রই একটি মাত্র উইন্ডো থেকেই এগুলো সব এক্সেস করা যাবে।

নতুন এই ডেস্কটপ ম্যাপ ভার্সন এখনও ডেভলপমেন্ট পর্যায়ে আছে এবং এর কোন রিলিজ ডেট প্রকাশ করেনি গুগল। তবে এন্ড্রয়েডে ইতোমধ্যেই আপডেটেড ম্যাপ চলে এসেছে এবং আইওএসেও আপডেট প্রক্রিয়া অপেক্ষমাণ রয়েছে।

অবশ্য আপনি চাইলে এই পোস্টের একদম উপরের দিকে এম্বেড করা নতুন ম্যাপের অফিসিয়াল ভিডিও দেখেও সেবাটির উন্নয়ন সম্পর্কে ধারণা নিতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading