হেডফোনের সাহায্যেই হবে মোবাইল চার্জ!!!

গ্লাসগোর একজন নকশাবিদ এমন এক ধরনের হেডফোন প্রোটোটাইপ (পরীক্ষামূলক সংস্করণ) প্রদর্শন করেছেন যা সূর্যের আলো থেকে শক্তি নিয়ে বিভিন্ন মোবাইল ডিভাইসের ব্যাটারি চার্জ করতে সক্ষম।

এন্ড্রু এন্ডারসন নামের এই উদ্যোক্তা ক্রাউডফান্ডিং সাইট কিকস্টার্টারে “অনবিট” ব্র্যান্ডের এই হেডফোন লঞ্চ করেছেন এবং ২০১৪ সালের প্রথম দিকেই ডিভাইসটি বাজারে আসতে পারে।

হেডফোনটির সাথে নমনীয় সৌরবিদ্যুত কোষ আছে যা ০.৫৫ ওয়াট হারে শক্তি সরবরাহ করতে পারে। এর মধ্যে বিদ্যুৎ সংরক্ষণ করার জন্য লিথিয়াম ব্যাটারিও দেয়া আছে। অনবিট অডিও প্লে করার সময় আপনার স্মার্টফোন ব্যাটারিও রিচার্জ করতে পারবে।

মিঃ এন্ডারসন ডিভাইসটির বাণিজ্যিক উৎপাদন শুরু করার লক্ষ্যে ২০০,০০০ ব্রিটিশ পাউন্ড তহবিল উত্তোলনের আশা করছেন।

নবায়নযোগ্য উৎস থেকে শক্তি সংগ্রহ করার ধারণা এটাই প্রথম নয়। এর আগে জুতোর সাথে বিশেষ যান্ত্রিক ব্যবস্থা সংযুক্ত করেও হাঁটার সময় বিদ্যুৎ উৎপাদনের আইডিয়া পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে, একটি আইফোনের ব্যাটারি চার্জ করতে গড়ে ২.৫ থেকে ৫ মাইল রাস্তা অতিক্রম করতে হয়।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading