রিয়েল-টাইম সার্চ ট্রেন্ড দেখাচ্ছে গুগল!

সার্চ জায়ান্ট গুগল প্রতিবছর বহুল ব্যবহৃত সার্চ কিওয়ার্ড সমূহের একটি তালিকা প্রকাশ করে।

এতে সারাবিশ্বের ও আলাদা আলাদা দেশের ব্যবহারকারীদের তথ্য অনুসন্ধানের একটি চিত্র পাওয়া যায়।

কোন দেশের মানুষজন গুগলে কী খুঁজছে তা জানতে এই বার্ষিক রিপোর্ট বেশ কাজে দেয়।

সম্প্রতি গুগল তাৎক্ষণিকভাবে সার্চ ট্রেন্ড দেখার একটি নতুন ফিচার চালু করেছে। ফলে, আপনি যেকোনো সময় গুগলের জনপ্রিয় সব অনুসন্ধান-বিষয়বস্তু সম্পর্কে ধারণা পেতে পারেন। বিশ্বজুড়ে লোকজন কোন তথ্যটি সবচেয়ে বেশি খুঁজছে তা জানার জন্য গুগলের এই ‘রিয়েল টাইম ট্রেন্ড’ এর জুড়ি নেই।

search trends google

এই মুহুর্তে বিশ্বের বিভিন্ন স্থানে কোন কোন বিষয়ে তথ্য খোঁজা হচ্ছে তা জানতে ভিজিট করুন https://www.google.com/trends . যেসব দেশের সার্চ ট্র্যাফিক তুলনামূলক কম, সেগুলোর জন্য রিয়েল টাইম ডেটা পাওয়া যাবেনা। সেক্ষেত্রে আপনি এই লিংকে গিয়ে গত ১ সপ্তাহ, ১ মাস কিংবা আরও বেশি সময়ের জন্য সার্চ ট্রেন্ড দেখতে পারবেন। আর বাংলাদেশে গত ১ মাসে ব্যবহারকারীরা কোন কোন তথ্য বেশি অনুসন্ধান করেছেন তা জানতে এই লিংক ভিজিট করুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,320 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2300

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading