ধূমকেতুতে প্রেরিত প্রথম মহাকাশযান ‘ফিলে’ ঘুম থেকে জেগে উঠেছে!

গত নভেম্বরে ধূমকেতুতে প্রেরিত প্রথম মহাকাশযান ‘ফিলে’ সফলভাবে অবতরণ করে। কিন্তু অবতরণের কয়েক ঘন্টা পরই এটি পৃথিবীর সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছিল। এই ঘটনাকে তখন ফিলে’র ‘শীতনিদ্রা’ হিসেবে অভিহিত করা হয়েছিল। এখন প্রায় ৭ মাস পর ঘুম থেকে জেগে উঠেছে যানটি। ধূমকেতুর পাথর ও বরফ পরীক্ষা করার জন্য এই রোবটটি পাঠানো হয়েছিল।

ইউরোপীয় মহাকাশ সংস্থা বলছে, ফিলে পুনরায় পৃথিবীর সাথে সংযোগ স্থাপন করেছে এবং এটি ধূমকেতু থেকে ডেটা/বার্তা পাঠানোও শুরু করেছে। সক্রিয় হয়ে ওঠার পর ফিলে একটি টুইটার স্ট্যাটাসের মাধ্যমে লিখেছে “Hello Earth! Can you hear me?” অর্থাৎ, “হ্যালো পৃথিবী, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো?”

philae twitter

ফিলে ল্যান্ডারটি সৌরশক্তি ব্যবহার করে চলে। কিন্তু এটি ধূমকেতুর এমন একটি জায়গায় অবতরণ করেছিল যেখানে মূলত অন্ধকার ছিল। তাই এর সৌরকোষ বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি, ফলে হাইবারনেট মুডে চলে যায় ফিলে। বিজ্ঞানীরা বলছেন, এখন ধূমকেতুটি সূর্যের বেশ কাছাকাছি চলে যাওয়ায় রোবট ফিলে’র গায়ে যে সৌরকোষ (সোলার প্যানেল) লাগানো আছে তাতে আলো পড়ছে এবং এতে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করে এটি আবার সক্রিয় হয়েছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,321 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading