ফেসবুকের সব ছবি ফ্রি ব্যাকআপ রাখুন ইয়ানডেক্স ক্লাউডে

ব্যবহারকারীদের ফেসবুক প্রোফাইলে থাকা ফটো ব্যাকআপ রাখতে নতুন ফিচার চালু করেছে রাশিয়ান ইন্টারনেট জায়ান্ট ইয়ানডেক্স। কোম্পানিটির ইয়ানডেক্স ক্লাউড স্টোরেজে ‘ইয়ানডেক্স ডিস্ক’ সার্ভিসের মাধ্যমে আপনি আপনার সমস্ত ফেসবুক ইমেজ কপি করে ব্যাকআপ রাখতে পারবেন। এক্ষেত্রে আপনার নিজের আপলোডকৃত ফটো ছাড়াও যেসব ছবিতে আপনাকে ট্যাগ করা আছে সেগুলোও থাকবে এই ক্লাউড ব্যাকাপের আওতায়। বর্তমানে ফেসবুকের ফটো ব্যাকাপ ফিচারটি ইনডেক্সের শুধুমাত্র ডেস্কটপ ভার্সনেই কাজ করে।

ইয়ানডেক্স ডিস্কের ক্লাউড ব্যাকাপ সুবিধা পেতে চাইলে প্রথমেই এখানে আপনার একাউন্ট থাকতে হবে। ইতোপূর্বে ইয়ানডেক্সে রেজিস্ট্রেশন না করে থাকলে https://disk.yandex.com ঠিকানায় গিয়ে সেবাটিতে সাইন আপ করুন। এরপর ইয়ানডেক্স ডিস্কে লগইন করে সেখানে ফেসবুক ফটো ইমপোর্ট অপশনে যান। প্রয়োজনীয় অ্যাপ পারমিশন দিয়ে ফটোগুলো কপি করে ইয়ানডেক্স ক্লাউডে নিয়ে আসুন।

বর্তমানে ইয়ানডেক্সে সাইন আপের সাথে সাথে বিনামূল্যে ১০ জিবি স্পেস দেয়া হচ্ছে। এরপর প্রতিমাসে ১ ডলার বা বার্ষিক ১০ ডলার ফি’তে আরও ১০ জিবি স্পেস যোগ করা যাবে। ইয়ানডেক্সের সুলভ প্যাকেজ মূল্যের সকল ট্যারিফ দেখতে এই লিংক দেখুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,325 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading