উইন্ডোজ ৯ বিনামূল্যে দিতে পারে মাইক্রোসফট!

চলতি বছরই উইন্ডোজ ৮.১ এর আরও একটি বড় ধরণের আপডেট রিলিজ করবে মাইক্রোসফট- এমনটিই জানিয়েছে হ্যাকার গ্রুপ ওজর। এই হ্যাকার দলটি উইন্ডোজের আইএসও, স্ক্রিনশট এবং অন্যান্য তথ্য আগাম প্রকাশ করার জন্য বিখ্যাত। ওজর বলছে, মাইক্রোসফট তাদের পুরাতন উইন্ডোজ গ্রাহকদের নিকট অত্যন্ত সুলভে উইন্ডোজ ৮.১ আপডেট ২ বিক্রি করবে, যাতে সবাই নতুন উইন্ডোজ পিসি চালাতে পারে।

হ্যাকার গ্রুপটি আরও জানিয়েছে যে, উইন্ডোজ ৮.১ আপডেট ২ ব্যবহারকারীদের জন্য উইন্ডোজ ৯ অপারেটিং সিস্টেম বিনামূল্যে দিতে পারে মাইক্রোসফট। একদম ফ্রি’তে না হলেও নামমাত্র মূল্যে উইন্ডোজ ৯ পাবেন উইন্ডোজ ৮.১ এর লেটেস্ট ভার্সন গ্রাহকরা- এমন তথ্যই দিয়েছে ওজর। সেইসাথে উইন্ডোজ ৯ এ মেট্রো ২.০ ইন্টারফেস স্থায়ীভাবে বন্ধ করে রাখার সুবিধা আসছে বলেও উল্লখ করেছে ওজর।

হ্যাকার দলটি বলছে, মাইক্রোসফট এখন থেকে উইন্ডোজ লিকের ব্যাপারে আরও সাবধান হচ্ছে। কর্মীদের নতুন ভার্সনগুলোর আইএসও দেয়ার ব্যাপারে ভিন্ন রকম নীতি গ্রহণ করছে রেডমন্ড। ফলে কর্মীদের ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রত্যেককে আলাদা আলাদা কপি দেয়া হবে, যার মাধ্যমে লিক হওয়া উইন্ডোজ সহজেই চিহ্নিত করা যাবে। এছাড়া উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থায়ও আরও উন্নয়ন আনছে কোম্পানিটি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading