সাইন ল্যাঙ্গুয়েজকে মুখের ভাষায় পরিণত করবে গুগলের অ্যাপ

সাইন ল্যাঙ্গুয়েজ বা প্রতীকী ভাষাকে সরাসরি স্পোকেন ল্যাঙ্গুয়েজে (অডিওতে) রূপান্তর করার জন্য একটি অ্যাপ্লিকেশন তৈরি করছে গুগল। সুইডেনে স্টকহোমের বার্গস স্কুল অব কমিউনিকেশন এর শিক্ষার্থীরা এই সফটওয়্যারটি তৈরিতে গুগলের সাথে কাজ করছে। অ্যাপ্লিকেশনটি প্রতীকী ভাষাকে তাৎক্ষণিকভাবে কথায় রূপান্তর করে যোগাযোগের উপযোগী করে তুলতে পারে।

গুগল জেশ্চার নামক এই অ্যাপ ব্যবহার করার জন্য দরকার হবে বিশেষ এক সেট ব্যান্ড যা বাক প্রতিবন্ধীর (বা যিনি সাইন ল্যাংগুয়েজের সাহায্যে মনের ভাব প্রকাশ করবেন তার) কনুই থেকে হাতের কব্জির মাঝামাঝি স্থানে পরিহিত থাকবে।

এরপর তিনি যখন হাত নেড়ে বিভিন্ন সংকেতের সাহায্যে ভাব বিনিময় করবেন, তখন ঐ ব্যান্ড হাতের নড়াচড়ার উপর ভিত্তি করে বৈদ্যুতিক তরঙ্গ সংগ্রহ করে অ্যাপের নিকট পাঠাবে। এরপর অ্যাপটি সেই তরঙ্গ বিশ্লেষণ করে অডিওতে রূপান্তর করবে। ফলে সবাই সেটি শুনতে পাবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,310 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2301

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading