বুলেট প্রতিরোধক বহনযোগ্য দেয়াল বানাতে চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিরক্ষা গবেষণা সংস্থা ‘দার্পা’ নতুন একটি ডিফেন্স প্রোজেক্ট হাতে নিয়েছে। এই প্রকল্পে দেশটি এমন একটি প্রতিরক্ষামূলক প্রযুক্তি তৈরি করতে চাচ্ছে যার মাধ্যমে একটি বহনযোগ্য সিলিন্ডার আকৃতির বস্তুকে মুহুর্তেই দেয়ালের মত প্রসারিত করে এর ছত্রছায়ায় আশ্রয় নেয়া যাবে।

এই দেয়ালটি এত মজবুত হবে যে, সর্বোচ্চ দক্ষতায় এটি বুলেট বা রকেট হামলার মত আক্রমণ প্রতিরোধ করতে পারবে। আইডিয়াটির নাম রাখা হয়েছে ‘ব্লক অ্যাক্সেস টু ডিনাই এন্ট্রি’ বা ‘ব্লকএডিই’।

দার্পা আশা করছে, এই ডিভাইসটির ওজন হবে সর্বোচ্চ ৩০০ পাউন্ড। সিলিন্ডারের প্রত্যাশিত ব্যাস ০.৩ মিটার ও দৈর্ঘ্য ২ মিটার। ব্লকএডিই নির্মাণের জন্য আরও আইডিয়াদাতা ও প্রকৌশলী খুঁজছে যুক্তরাষ্ট্র। আপনার কাছে যদি কোনও আইডিয়া থেকে থাকে তবে এই লিংক থেকে তাদের সাথে যোগাযোগের উপায় বেছে নিন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,328 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading