ফেসবুক লঞ্চ করল ফটো মেসেজিং অ্যাপ ‘স্লিংশট’

screen-shot-slingshotচলতি মাসের প্রথমদিকে ফেসবুকের নতুন ফটো মেসেজিং অ্যাপ ‘স্লিংশট’ অ্যাপল অ্যাপ স্টোরে ভুলক্রমে প্রকাশ পেয়েছিল। কয়েক ঘন্টা অনলাইনে থাকার পরই সফটওয়্যারটি সরিয়ে নেয় ফেসবুক। কিন্তু এবার আনুষ্ঠানিকভাবে অ্যাপ্লিকেশনটি লঞ্চ করেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট। ফেসবুকের সর্বশেষ এই মেসেজিং অ্যাপ এখন আইওএস এবং এন্ড্রয়েড ডিভাইসের জন্য ডাউনলোড করা যাচ্ছে।

ফেসবুক ক্রিয়েটিভ ল্যাবসের তৈরি এই অ্যাপের মাধ্যমে ছবি ও ভিডিও আদানপ্রদান করা যাবে। আপনার বন্ধু আপনার পাঠানো ফটো/ভিডিও দেখতে চাইলে তার প্রান্ত থেকেও আপনার নিকট ছবি/ভিডিও পাঠাতে হবে। সুতরাং আপনি যদি প্রথম একটি ফটো রিসিভ করেন, তাহলে সেটি দেখতে চাইলেও সেন্ডারের নিকট আপনার ডিভাইস থেকেও একটি ফটো পাঠাতে হবে।

ছবি তোলার পর অ্যাপের মধ্য থেকেই এগুলো এডিট করে ক্যাপশনসহ বিভিন্ন ইফেক্ট দেয়া যাবে। স্লিংশটের মাধ্যমে পাঠানো ভিডিওর ব্যপ্তিকাল সর্বোচ্চ ১৫ সেকেন্ড হতে পারবে। এসব ছবি ও ভিডিও দেখার পর প্রাপকরা চাইলে সেগুলো মুছে ফেলতে পারবেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,325 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading