বিশ্বকাপ ফুটবল ২০১৪ নিয়ে জবসসিটিজির অনন্য আয়োজন!

বিশ্বকাপ ফুটবল নিয়ে মেতে আছে পুরো বিশ্ব। এক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশেও। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান নানান রকম আয়োজনের পসরা বসিয়েছে। এরকমই এক উদ্যোগ নিয়েছে চট্টগ্রামভিত্তিক অনলাইন জব পোর্টাল ‘জবসসিটিজি ডটকম’, আর তাদের সাথে মিডিয়া পার্টনার হিসেবে আছে বাংলাটেক২৪ ডটকম।

জবসসিটিজির মূল আয়োজনের মধ্যে থাকছে প্রতিদিনের খেলার উইনার প্রেডিকশান কনটেস্ট, যেখানে কুইজ আকারে ভিজিটরদের ভোট নেয়া হয়। এতে ভিজিটররা প্রতিদিনের খেলার সম্ভাব্য বিজয়ী দলকে ভোট দেন। সেখান থেকে ভাগ্যবান অংশগ্রহণকারীরা পাচ্ছেন বিভিন্ন পুরস্কার।

কনটেস্টে অংশগ্রহণকারীদের জন্য পুরষ্কার হিসেবে থাকছে অংশগ্রহণকারীর পছন্দের দলের আকর্ষণীয় জার্সি, পতাকা, ‘ব্রাজুকা’ ফুটবল, ব্র্যান্ডেড ফুটবল বুটসহ আকর্ষণীয় অনেক পুরষ্কার। আর ফাইনাল ম্যাচের সৌভাগ্যবান বিজয়ী পাবেন এসব পুরস্কারের কমপ্লিট প্যাকেজ। পুরা টুর্নামেন্ট চলাকালে সবচেয়ে বেশিবার যার প্রেডিকশন মিলে যাবে, তিনি পাবেন নগদ ১০,০০০ টাকা পুরষ্কার।

কনটেস্টে অংশ নিতে চাইলে ভিজিট করুন http://www.jobsctg.com/FIFAcontest.aspx এবং কুইজের উত্তর/ভোট দিন। এখানে আরও পাবেন বিশ্বকাপ ফুটবলের থিম সং, লাইভ স্কোর, ওয়ালপেপার ও আরও অনেক কিছু।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,327 other subscribers

আরাফাত বিন সুলতান
আরাফাত বিন সুলতান

আমি আরাফাত, Banglatech24.com এর প্রতিষ্ঠাতা এবং একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটর। পড়াশোনা করেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিবিএ - ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এমবিএ - ফিন্যান্স)। গত ১২ বছরের বেশি সময় ধরে আমি প্রযুক্তি, স্মার্টফোন, ফিনটেক এবং ডিজিটাল লাইফস্টাইল নিয়ে কাজ করছি। পাশাপাশি YouTube-এ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল ও টেক গাইড শেয়ার করি। প্রযুক্তিকে সহজভাবে উপস্থাপন করে ব্যবহারকারীদের জন্য বাস্তবসম্মত তথ্য পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।

Articles: 2299

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading