নগদ একাউন্টে ২০০ টাকা বোনাস নিন (যত খুশি তত বার)

একের পর এক বোনাস অফার দিয়ে যাচ্ছে দেশের মোবাইল ব্যাংকিং সেবাগুলো। ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদও এক্ষেত্রে পিছিয়ে নেই। নগদ একাউন্টে পেতে পারেন ২০০ টাকা বোনাস। তাও আবার একাধিক বার! নগদে সম্প্রতি একটি ক্যাম্পেইন চালু হয়েছে যার আওতায় নগদ একাউন্ট গ্রাহকরা ২০০ টাকা করে বোনাস নিতে পারবেন নির্দিষ্ট কিছু শর্ত মেনে। ইতোমধ্যেই এই অফারটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

এই নগদ অফার হচ্ছে একটি অ্যাড মানি ক্যাম্পেইন। আরও নির্দিষ্ট করে বললে, এটি একটি কার্ড টু নগদ অ্যাড মানি অফার। এর মাধ্যমে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার নগদ একাউন্টে অ্যাড মানি করে আনলে ২০০ টাকা বোনাস নিতে পারবেন।

সীমিত সময়ের এই অফারে বোনাস পেতে ৩ কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে। অফারটি নতুন-পুরাতন সকল নিবন্ধিত নগদ গ্রাহকদের জন্য প্রযোজ্য। মনে রাখতে হবে এটি নগদের পরিপুর্ণ গ্রাহকরাই উপভোগ করতে পারবেন। আপনার নগদ একাউন্টটি একটি নগদ পার্সোনাল একাউন্ট হতে হবে যা স্বাভাবিকভাবে নগদের সচরাচর সুবিধার জন্য উপযুক্ত থাকবে।

আগেই যেমনটি জানিয়েছি, এটি হচ্ছে অ্যাড মানি ক্যাম্পেইন। মূলত এটি একটি একটি কার্ড-টু-নগদ অফার। এক্ষেত্রে অফার চলাকালীন আপনি ভিসা কার্ড নগদ একাউন্টে সেভ করে প্রথমবার ভিসা কার্ড থেকে আপনার নগদ একাউন্টে ২০০০ টাকা অ্যাড মানি করলে ২০০ টাকা বোনাস পাবেন। চলুন আরও বিস্তারিত জানা যাক।

–  নগদ-এর ফুল প্রোফাইল গ্রাহকরা ‘অ্যাড মানি ফ্রম কার্ড’ লেনেদেনের ক্ষেত্রে, নগদ অ্যাপে প্রথমবার ভিসা কার্ড সেভ করে, নগদ একাউন্টে প্রথমবারের মতো কমপক্ষে ২,০০০ টাকা অ্যাড মানি করলে পাবেন ২০০ টাকা বোনাস। তবে যদি লেনদেনকারী তার নগদ একাউন্টে, আগে একটি ভিসা কার্ড সেভ করেন এবং অফার চলাকালে সেই ভিসা কার্ড থেকে অ্যাড মানি করেন, তাহলে তিনি বোনাস পাবেন না। অফার চলাকালীন একটি কার্ড সেভ করে উক্ত পরিমাণ লেনদেনের জন্য একবার বোনাস পাবেন। একাধিক কার্ডের জন্য একাধিক বার (শর্ত মেনে প্রতি কার্ডের প্রথম লেনদেনে)।

–  কিন্তু, আগে থেকে যদি একটি ভিসা কার্ড নগদ একাউন্টে সেইভ করা থাকে, তারপর এই অফার চলাকালীন সময়ে আপনি যদি আরেকটি ভিসা কার্ড আপনার নগদ একাউন্টে সেইভ করে ২০০০ টাকা অ্যাড মানি করেন তাহলে আপনি ২০০ টাকা বোনাস পাবেন।

–  অফার চলাকালে নগদ অ্যাপে ভিসা কার্ড (ডেবিট বা ক্রেডিট) প্রথমবার সেভ করার পর, নগদ একাউন্টে কমপক্ষে ২,০০০ টাকা অ্যাড মানি করতে হবে।

–  এই অফারটি ‘অ্যাড মানি ফ্রম কার্ড’-এর ক্ষেত্রে শুধু ভিসা (VISA) কার্ডের জন্য প্রযোজ্য।

–  অফারের সকল শর্ত পূরণ করে, অফার চলাকালে প্রতিটি ভিসা কার্ড নগদ-এ প্রথমবার সেভ করে, প্রথমবার কমপক্ষে ২,০০০ টাকা অ্যাড মানি করলে, সর্বমোট ১ বার (একবার) বোনাস অফারটি প্রতিটি লেনদেনের জন্য উপভোগ করতে পারবে।

–  আপনি একাধিক ভিসা কার্ড আপনার নগদ একাউন্টে সেইভ করতে পারবেন। সেক্ষেত্রে অফার চলাকালীন প্রতিটি নতুন ভিসা কার্ড সেভ করে ২০০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করলে ২০০ টাকা করে বোনাস পাবেন। প্রতিটি ভিসা কার্ড সেভ করে প্রথম লেনদেনের জন্য অফারটি প্রযোজ্য হবে।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

নগদ একাউন্টে ২০০ টাকা বোনাস নেয়ার সুযোগ

–  উপরের শর্তগুলো মেনে নিজের একাউন্টে ২০০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করলে বোনাস পাবেন।

অফারের সকল শর্ত পূরণ করলে, অ্যাড মানি (Add Money) করার পরের ৩ (তিন) দিনের মধ্যে বোনাসটি পাবেন

–  অফারটি ১ জুন, ২০২২ থেকে ১৫ জুলাই, ২০২২ পর্যন্ত চলবে

–  এই অফারটি পেতে আপনার নগদ একাউন্ট অবশ্যই সচল থাকতে হবে এবং ফুল প্রোফাইলে থাকতে হবে।

আরো অফার 👉 বিকাশে নিন ১২৫ টাকা অফার

👉 ​​কার্ড থেকে নগদে টাকা আনার নিয়ম

মনে রাখবেন, নগদ কর্তৃপক্ষ চাইলে এই অফার যেকোনো সময় পরিবর্তন করার অধিকার রাখে। আপনি কি এই অফারটি গ্রহণ করেছেন? কেমন লাগল নগদের নতুন এই অফার? কমেন্টে জানান!

👉 আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এখানে ক্লিক করে সাবস্ক্রিপশন কনফার্ম করুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,331 other subscribers

বাংলাটেক টিম
বাংলাটেক টিম

একদল প্রযুক্তি উৎসাহী লেখক, ভিডিও নির্মাতা, এবং গবেষক যারা বাংলা ভাষায় প্রযুক্তি, বিজ্ঞান এবং নিত্যনতুন উদ্ভাবন নিয়ে কন্টেন্ট তৈরি করে থাকেন। তাদের লক্ষ্য হল প্রযুক্তিগত বিভিন্ন তথ্য ও পরামর্শ সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করা। তারা বিজ্ঞান ও প্রযুক্তি জগতের বিভিন্ন গাইডলাইন, রিভিউ এবং টিপস-এন্ড-ট্রিকস প্রদান করেন। বাংলাটেক টিমের নিবেদিত প্রচেষ্টায় পাঠকরা সবসময় আপডেটেড এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ থাকতে পারেন।

Articles: 1947

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের যেকোনো প্রশ্ন করুন!

Discover more from Banglatech24.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading